সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: বাড়ির দেওয়ালে 'জয়' লেখা সার্থক হল

Pallabi Ghosh | ২৮ নভেম্বর ২০২৩ ২১ : ১৪Pallabi Ghosh
বিভাস ভট্টাচার্য, পুরশুড়া: হালকা কুয়াশা কিছুটা ঢেকে রেখেছে ল্যাম্পপোস্টের আলোটাকে। কিন্তু আবছাভাবে পড়লেও প্লাস্টার চটা দেওয়ালের লেখাটা কিন্তু ঠিকই পড়া যাচ্ছে, "জয়"। দেওয়ালের ওই পারে চলছে "দেবতা"র কাছে প্রার্থনা। এই বাড়িটা জয়দেব প্রামাণিকের বাড়ি। চুন দিয়ে ঘরের বাইরের ওই দেওয়ালে নিজের নামের প্রথম দুটো শব্দও তাঁর লেখা। আগেরবার বাড়ি এসে লিখেছিলেন। জয়দেব উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজন। তাঁর বাড়িতে টেলিভিশন নেই। তাই মোবাইল ফোনেই টিভি চ্যানেলে এই ১৭ দিন চোখ রেখে বসে থেকেছেন তাঁর মা তপতী প্রামাণিক। ছোট্ট খুপরি ঘরে মা"র পাশে ভিড় করে আছেন আত্মীয় প্রতিবেশীরা। তবে মঙ্গলবার চিন্তাটা অনেকটাই কম। কারণ, সুড়ঙ্গের ভেতরে সকলের সুস্থ থাকার খবর তিনি জেনে গিয়েছেন। সুস্থ অবস্থায় বের করে নিয়ে আসাও হয়েছে সবাইকে। এবার শুধু প্রতীক্ষা ছেলের ঘরে ফেরার খবরের জন্য।
সকালে উত্তরকাশীতে থাকা এক আত্মীয় মারফত উদ্ধারের শেষ পর্যায়ের খবর কানে আসতেই আর দেরি করেননি। দ্রুত পুজোপাঠ সেরে বসে পড়েছেন মোবাইল ফোন হাতে নিয়ে। যেই ঘরটায় তিনি বসেছিলেন সেই ঘরটাও জয়দেবেরই ঘর। সকাল সাড়ে আটটা থেকে সেখানেই ঠায় বসে মোবাইলে চোখ পেতেছেন। জয়দেবের খুড়তুতো ভাই অভি জানিয়েছেন, কাকিমাকে জোর করে একটু ওআরএস এবং কিছুটা মুড়ি খাওয়ানো হয়েছে। তিনি উঠতেই চাইছেন না। খুব দরকার না পড়লে কথাও বলছেন না। বাবা তাপস প্রামাণিকের একটা ছোট চায়ের দোকান আছে। বাড়ির কাছে খুশিগঞ্জ রোডের ধারে। ছেলের আটকে পড়ার পর থেকেই দোকান বন্ধ রেখেছিলেন। মাঝে জোর করে তাঁকে দিয়ে দোকান খুলিয়েছিলেন তাঁর কিছু আত্মীয়, বন্ধুরা। উদ্দেশ্য অন্যমনস্ক রাখা। ছেলে উদ্ধার হতে পারে এই খবর শোনার পর মঙ্গলবার সকাল থেকেই তিনি দোকানটা নিজের উদ্যোগেই খুলেছেন। কারণ, দোকানের ওপর সংসার অনেকটাই নির্ভরশীল। তাপস জানান, "আমি আশা কখনও ছাড়িনি। কিছু না কিছু একটা হবেই ভেবে মন শক্ত করতে চেয়েছি। ওর মা"কেও সে কথা বলেছি। আজ সকাল থেকেই মনটা কিছুটা হাল্কা। কিন্তু ওই যে বলে নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস নেই।"
হুগলি পুড়শুড়ার নিমডাঙি এলাকার জয়দেব ছাড়াও উত্তরকাশীর ওই সুড়ঙ্গে আটকে পড়েছিলেন ওই এলাকার হরিণাখালি অঞ্চলের সৌভিক পাখিরা। তাঁর বাবা অসিত পাখিরা এবং মা লক্ষ্মী পাখিরার চোখও মোবাইল ফোনে আটকে আছে। কথাবার্তা কারও সঙ্গে বিশেষ বলছেন না। এদিন সকাল থেকেই তাঁরাও অনেকটাই আশ্বস্ত। সন্ধের পর এক এক করে বেরিয়ে আসছেন শ্রমিকরা। একসময় দেখা গেল জয়দেব আর সৌভিককে। দুই মা আর দুই বাবার চোখে জল খুশিতে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া