মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ০৩ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪১ লক্ষ টাকা লোপাটের ঘটনায় বর্ধমান পুরসভার এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল নাগপুর পুলিশ। তাঁকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। অভিযুক্ত সহ পুরসভার আট আধিকারিক মহারাষ্ট্রের নাগপুরের উদ্দেশে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। তদন্তকারীরা মনে করছেন, চেক ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে ওই আধিকারিকের ভূমিকা রয়েছে। 

 

যদিও পুর কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাদের দাবি, সবটাই সাইবার অপরাধীদের কাজ। তারা দু’টি চেক থেকে টাকা তুলেছিল। একটিতে ৪৮ লক্ষ এবং অন্যটিতে ৯৩ লক্ষ টাকা ছিল। ৪৮ লক্ষ টাকা ইতিমধ্যে ফেরত পাওয়া গিয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, বাকি টাকাও দ্রুত ফেরত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। পরেশ চন্দ্র সরকার বলেন, 'আমাদের আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়।' 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পুরসভার অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলা হয়েছে। চেকের মাধ্যমে দু’ধাপে টাকা তোলা হয়েছিল। পুরসভা বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে। নাগপুর থেকে টাকা ওঠায় সেখানকার ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্থানীয় সাইবার থানায় অভিযোগ করে। পুলিশ তদন্তে নেমে পুরসভার ওই আধিকারিকের নাম পায়। তারপরই তাঁকে চিঠি দিয়ে ডাকা হয়। এক আধিকারিক বলেন, সাইবার অপরাধীরা সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলে। কিন্তু এক্ষেত্রে তারা চেকের মাধ্যমে টাকা তোলায় বেশ কিছু সংশয় রয়েছে। পুর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানোয় টাকা বাজেয়াপ্ত করা সম্ভব হয়। তা না হলে সে টাকা তুলে নিত। সম্প্রতি আসানসোল পুরসভার টাকা উধাও হয়েছে। তবে সাইবার অপরাধীরা এখন বিভিন্ন কৌশলে টাকা হাতাচ্ছে। চেক ক্লোন করে তারা টাকা তুলেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষও তদন্তে নামে। পরে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের একটি ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা হয়েছে। পুলিশের দাবি, সাইবার অপরাধীরা এখন সরকারি অ্যাকাউন্টগুলিকে টার্গেট করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা হাতিয়েছে। তবে বর্ধমান পুরসভার চেক কীভাবে ক্লোন হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চেকে সই নকল করা হয়। সবকিছুই নিখুঁতভাবে করা হয়েছে। সেকারণেই সর্ষের মধ্যে ভূত রয়েছে কি না, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 

 

পুরসভার চেয়ারম্যান বলেন, 'তদন্তকারীরা তাঁদের মতো করে সবকিছু দেখছেন। তবে আমাদের বিশ্বাস, কোনও আধিকারিক এর মধ্যে যুক্ত নন। আইনজীবীরা গিয়ে তদন্তকারীদের সামনে যুক্তি তুলে ধরবেন। আমরা সব টাকা পেয়ে যাব বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। পরবর্তী সময়ে আমরা আরও বেশি সতর্ক থাকব।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া