মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ০২ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালারে এক তৃণমূল কর্মী খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হল। অভিযুক্তদের পোল্ট্রি ফার্ম ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার মালিহাটি-হাজিমপাড়া এলাকায়। 

 

গত ১৪ অক্টোবর পঞ্চায়েত অফিস বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রউফ আলি নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় রউফ আলির কাকার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেন শেখ, তাজেম শেখ, মাসুম শেখ সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে সালার থানাতে অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ অভিযুক্তই বর্তমানে গ্রামছাড়া রয়েছে। 

 

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, সোনার গয়না। এর পাশাপাশি ভেঙে তছনছ করে দেওয়া হয় অভিযুক্তদের একটি পোল্ট্রি ফার্ম। 

 

হাসিনা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, 'খুনের ঘটনার আমাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা আর বাড়িতে নেই। কিন্তু কিছু দুষ্কৃতী গত ২০ দিন ধরে নিয়মিত আমাদেরকে হুমকি দিচ্ছে। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে হামলা হচ্ছে।' 

 

তিনি বলেন, 'রউফের দুষ্কৃতীরা আমাদেরকে হুমকি দিয়েছে, পুলিশে অভিযোগ জানালে বাড়ির প্রত্যেক সদস্যকে খুন করা হবে। তাই আমরা থানাতেও অভিযোগ জানাতে যেতে পারছি না। গতকালকে রাতের বেলায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ৭-৮ বাড়ি লুঠ করার পর পোল্ট্রি ফার্ম এবং সেখানে থাকা সমস্ত জিনিস অবাধে লুঠ করে নিয়ে চলে গেছে। এবার আমরা পুলিশে অভিযোগ জানাব।' 

 

হাসিনা বিবি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, 'রউফের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুই ভরি সোনার গয়না, ৩০ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে। এর পাশাপাশি আমার বাড়ির সমস্ত জিনিস তারা ভেঙে দিয়ে গেছে।' 

 

যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে রউফ আলি বলেন, 'রাজেন, তাজেম এবং আরও কিছু দুষ্কৃতী আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের হামলাতে আমার কাকার মৃত্যু হয়। আমি কারও বাড়িতে ভাঙচুর চালাইনি। খুনের ঘটনার এতদিন পর হঠাৎ করে কেন অভিযুক্তরা তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে তা আমার জানা নেই। পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 

 

অন্যদিকে একাধিক বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের ঘটনার পর শনিবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া