মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ০২ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরেও বৃষ্টির হাত থেকে মিলছে না রেহাই। জগদ্ধাত্রী পুজোতেও এবার বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। সেদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। 

 

মৌসম ভবন সূত্রে খবর, একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ধীর গতিতে পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখে যাবে। তবে এর প্রভাব পড়বে না বাংলায়। 

 

শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবম ও দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না।

 

উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টি হতে পারে। 

 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলায় হাওয়া বদল হবে।তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা রয়েছে। ১৫ নভেম্বর থেকে বইবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া