মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ০০ : ৩২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: উস্তির বিজেপি নেতা খুনের ঘটনায় নতুন মোড়। ধর্ষণের চেষ্টার জন্য খুন হতে হয়েছে ওই নেতাকে! অভিযোগ, প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষের। এদিন একটি ভিডিও বার্তায় এই অভিযোগ করেন কুণাল।
উল্লেখ্য, গত তিনদিন নিখোঁজ থাকার পর মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ায় মিডিয়া কনভেনর পৃথ্বীরাজ নস্করের দেহ দ্বীপের মোড় এলাকায় বিজেপির কার্যালয় থেকে উদ্ধার হয়। শুক্রবার গভীর রাতে বাড়ির লোকের উপস্থিতিতে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উলঙ্গ দেহটি একটি চাদর চাপা অবস্থায় পড়ে ছিল। পাশেই পড়ে ছিল একটি প্যান্ট। যা ওই নেতার বলেই অনুমান পুলিশের। ময়নাতদন্তের জন্য মর্গে দেহটি পাঠিয়ে দেয় পুলিশ।
ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হলেও শনিবার বিকেলে নিজের একটি ভিডিও বার্তায় কুণাল দাবি করেন, 'স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নেতা একাধিক সম্পর্কে যুক্ত। দলীয় অফিসের মধ্যেই তাঁর এই ব্যক্তিগত ক্রিয়াকলাপ চলত। সেখানে এক মহিলার সঙ্গে টানাপোড়েন এবং ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে এক মহিলা তাঁকে আঘাত করেন এবং ওই নেতার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অস্বাভাবিক অবস্থায় ওই নেতা এক মহিলার উপর অত্যাচার করতে গিয়েছিলেন এবং তার থেকে বাঁচতে ওই মহিলা তাঁকে আঘাত করেন এবং তার ফলেই মৃত্যু।'
যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'কুণাল ঘোষ কি ওই মহিলার সঙ্গে ছিল? আর ওই মহিলাকে দিয়ে এসব করিয়েছে বলে সব জানে? ঘটনা হচ্ছে এটাও তৃণমূলের একটা চক্রান্ত। তৃণমূলই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই। যদি সাহস থাকে তবে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে দিয়ে সিবিআই তদন্ত করিয়ে তারপর বড় বড় কথা বলুক।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার