মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজো শেষে স্কুলে 'বোনফোঁটা'র আয়োজন, কারণ জানলে অবাক হবেন

Sumit | ০৯ নভেম্বর ২০২৪ ২০ : ৩৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  'দিদির কপালে দিলাম ফোঁটা ,যমের দুয়ারে পড়লো কাঁটা'। শনিবার এই মন্ত্র উচ্চারণ করে মুর্শিদাবাদের বেলডাঙা চক্রের প্রত্যন্ত এলাকা, ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে দিদি এবং বোনেদের কপালে চন্দনের তিলক কেটে এবং হাতে লাল সুতো বেঁধে তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার শপথ নিল ওই স্কুলের ছাত্ররা। অভিনব এই 'বোনফোঁটা'র সাক্ষী থাকল এলাকার সমস্ত মানুষ এবং স্কুলের শিক্ষকরা। 


পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে বরাবরই অভিনবত্বের ছোঁয়া রাখে এই মুর্শিদাবাদ জেলার এই প্রাথমিক স্কুল। পুজোর ছুটি শেষ হওয়ার পর শনিবার বিদ্যালয়ের 'আনন্দ পরিসরে'  প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও অন্যান্য সহশিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হল এই 'বোনফোঁটা।  পাশাপাশি ভাইফোঁটা পেলেন এমন ছাত্ররা যাদের বাড়িতে কোনও বোন নেই।

 

এই প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬৩ । তাদের মধ্যে ছাত্র সংখ্যা ১০০ এবং ছাত্রী সংখ্যা  ৬৩। আজকের 'বোনফোঁটা' অনুষ্ঠানে  প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলের ৫১ জন বোনকে 'বোনফোঁটা' দেয় স্কুলের ৮০ জন দাদা এবং ভাই।  বোনেদের কপালে ফোঁটা দেওয়ার পর তাদের মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে চুল আচড়ে দেন দাদা এবং ভাইয়েরা। বোনেরা ,দাদাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে।  'বোনফোঁটা' শেষে ছিল মিষ্টি মুখের পালা।

 

স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন," আমাদের দেশকে  আমরা মাতৃভূমি বলে সম্বোধন করি।  আমরা দেবতার পাশাপাশি অনেক দেবীর পুজো করি। কিন্তু সমাজে বেশিরভাগ জায়গাতেই নারীরা পুরুষদের সমান মর্যাদা এবং সম্মান পায় না। আজও প্রকাশ্যস্থানে নারীদের শ্লীলতাহানি -অশালীন মন্তব্যের শিকার হতে হয় ।" তিনি আরও বলেন," মেয়েদের সুরক্ষার জন্য এখনও সমাজে বিশেষ কিছুই করা হয় না। মেয়েদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ছোটবেলা থেকেই ছেলেরা যাতে মেয়েদেরকে দিদি অথবা বোন হিসেবে সম্মান করার পাশাপাশি বিপদে-আপদে তাদের সুরক্ষা প্রদান করার জন্য বিন্দুমাত্র কালক্ষেপ না করে ঝাঁপিয়ে পড়ে সেই বোধ তাদের মধ্যে গড়ে তোলার জন্যই অভিনব এই 'বোনফোঁটা'র  আয়োজন করা।"

 

স্কুলের ছাত্র দীপ মন্ডল, অর্পণ মন্ডল তাদের দিদিদের ফোঁটা দিয়ে বলে, আজ এক নতুন ধরণের অভিজ্ঞতা হল আমাদের। আমরা আজ দিদিদের ফোঁটা দিয়ে শপথ নিয়েছি যেকোনও বিপদে সমস্ত মহিলাদেরকে রক্ষা করব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া