মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মাকে ফোন করে ছাত্রীর শেষ কথা ছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।' এর কিছুক্ষণ পরই পূর্ব বর্ধমানের কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। মৃতা ধাত্রীগ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, কৃষ্ণদেবপুর ওই স্কুলের ছাত্রীটি মায়ের সঙ্গে কালনা শহরে একজন ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে আসত। শুক্রবারও তার অন্যথা হয়নি। ওইদিন তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় এবং শিক্ষক ছুটি দিয়ে দেন। ফলে কিছুটা আগেই কোচিং সেন্টার থেকে বেরিয়ে পড়ে ওই ছাত্রী। তার কিছুক্ষণ পরই মায়ের কাছে সে ফোন করে বলে জানা যায়। তখনই সে জানায়, ওরা তাকে বাঁচতে দেবে না। জানা গিয়েছে, এই কথা বলার পরই তাঁর ফোনের লাইন কেটে যায়।
একেবারে ভেঙে পড়েছেন মেয়ের মা। তিনি জানান, 'ও খুব ভাল মেয়ে ছিল। দেড় বছর আগে ওর বাবার সঙ্গে বড় দুর্ঘটনায় পড়ে। দীর্ঘদিন ট্রমা কেয়ারে থাকতে হয়। সেই অবস্থা থেকে ও বেরিয়ে এসে নিজের জায়গা তৈরি করছিল। নিটের প্রস্তুতি নিচ্ছিল। খোঁজ নিয়ে দেখুন খুব ভাল মেয়ে ছিল। যেমন ব্যবহার, তেমনই পড়াশুনায় ভাল ছিল। আমার মেয়ে ছিল ধাত্রীগ্রামের টপার। কাল আমায় ফোন করে বলে, মা ওরা আমায় বাঁচতে দেবে না। তারপর বারবার কল করে ওকে আর পাইনি। রিং হয়েই যায়।' তিনি বলেন, 'আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। ওর সঙ্গে কারও ঝামেলার কথা শুনিনি।' স্টেশনের সিসিটিভি ফুটেজে ঘটনার খানিক আগেও মেয়েটিকে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।
রাতেই খবর পেয়ে কালনা জিআরপি অফিসে হাজির হন মৃতার পরিজনরা। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। ঘটনায় তৈরি হয়েছে রহস্য। কেন এই ঘটনা ঘটল বা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল তা নিয়ে ধন্দে সবাই। বাড়ির লোকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে চাইছে গত কয়েকদিন ধরে ছাত্রীর আচরণ কেমন ছিল এবং সে ঘরে কাউকে কোনও বিষয় নিয়ে ভীতি প্রকাশ করেছিল কিনা। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, 'বিষয়টি তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তেই সত্য বেরিয়ে আসবে।' পুলিশের একটি সূত্র জানায়, যার কাছে পড়তে গিয়েছিল সেই গৃহশিক্ষক এবং ছাত্রীর বন্ধুদেরও জিজ্ঞাসা করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার