মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ নভেম্বর ২০২৪ ১৫ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: লজে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ে।
জানা গেছে, ওই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিন্তু সেখানে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসকের চেম্বার থেকে মহিলার সঙ্গী পালান বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ক্যানিং বাজার এলাকায়। সেখানকার একটি লজে শুক্রবার দুপুরে মহিলাকে নিয়ে যান তাঁর সঙ্গী। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে তিনি জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে তিনি নিকটবর্তী চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। পরে সেখান থেকে উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, বছর সাতচল্লিশের মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খোঁজ চলছে তাঁর সঙ্গী মহসিন মোল্লার। শুক্রবার রাতে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লজের কর্মীদের জানায় মহসিন। সকলে মিলে মহিলাকে টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায়। পরে সকলের নজর এড়িয়ে এলাকা ছাড়ে মহসিন। আইসি ক্যানিং সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল আসেন এলাকায়। শুরু হয়েছে তদন্ত। লজের ঘরটিকে সিল করে দিয়েছে পুলিশ। এলাকার মানুষের দাবি ওই লজে দেহ ব্যবসা হয়। সেখানেই ওই মহিলাকে শুক্রবার দুপুরে নিয়ে এসেছিল মহসিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার