মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা

Kaushik Roy | ০৮ নভেম্বর ২০২৪ ০০ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কয়েক মাস আগে থেকেই আনন্দে মাতেন রাজ্যবাসী। কিন্তু মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার প্রত্যন্ত গ্রাম বংশবাটিতে নিয়মটা সম্পূর্ণ ভিন্ন। এখানে গ্রামবাসীরা পুজোর আনন্দে মেতে ওঠেন কালীপুজোর সময় থেকে। সেখানে এক দেবীর আগমনে হয় অজস্র দেব-দেবীর আবাহন। দেবদেবীদের মধ্যে মহাকাল ভৈরবের পুজো সাম্প্রতিক সময়ে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়েছে। শুক্রবার মহাকাল ভৈরবের নিরঞ্জন উপলক্ষ্যে মানুষের ঢল নেমেছে গ্রামে।

 

 

শুধু মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী বীরভূম এবং ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এসেছেন মহাকাল ভৈরবের নিরঞ্জন দেখার জন্য। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, কার্তিক অমাবস্যাতে মহাকাল ভৈরবের পূজোর সময় ওই গ্রামে অন্তত শতাধিক দেবদেবীর পুজো হয়। একই সঙ্গে সরস্বতী, অন্নপূর্ণা, হর-পার্বতী, ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। গ্রামের বাসিন্দারা সারা বছর অপেক্ষা করে থাকেন কার্তিক মাসের অমাবস্যার জন্য। তবে গ্রামে বিভিন্ন দেবদেবীর পুজো হলেও মহাকাল ভৈরবকে সম্মান জানাতে তাঁর মূর্তি সব থেকে বেশি উঁচু করা হয়।  সুতির হাটতলাতে বংশবাটি তরুণ তীর্থ ক্লাবের সদস্যরা গত ৪২ বছর ধরে এই পুজো করে আসছেন।

 

 

প্রায় ৩৫ ফুটের মহাকাল ভৈরবের মূর্তি তৈরিতে কয়েক হাজার আঁটি খড়, ৪০-৫০ কেজি সুতলি দড়ি, প্রচুর পরিমাণে ধানের তুষ এবং মাটি ব্যবহৃত হয়ে থাকে। কালীপুজোর রাতে জাঁকজমক ভাবে পুজো করা হয় মহাকাল ভৈরবের। মন্দিরের কাছে পুজো উপলক্ষ্যে বিশাল মেলা বসে। কেবলমাত্র বংশবাটি নয় হিলোরা ,আলুয়ানি, নাজিরপুর, রাতুড়ি সহ আশেপাশের বহু এলাকা থেকে প্রচুর মানুষ উপস্থিত হন এই পুজোয়। তবে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবছর ‘ডিজে’ বাজিয়ে প্রতিমা নিরঞ্জন করা হলেও  এবছর রীতি পাল্টে ঢাক-ঢোল বাজিয়ে মহাকাল ভৈরবের প্রতিমা নিরঞ্জন হবে। শুক্রবার সন্ধ্যায় আতশবাজির প্রদর্শনীর পর রাত প্রায় এগারোটা নাগাদ মহাকাল ভৈরবের নিরঞ্জন হবে গ্রামেরই একটি পুকুরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া