মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গৃহস্থের বাড়ির সামনে থেকে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডোমকলে

Sumit | ০৮ নভেম্বর ২০২৪ ২০ : ১২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  শুক্রবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত বাজিতপুর গ্রামের মালিথ্যাপাড়ায় এক ব্যক্তির বাড়ির সামনে থেকে সকেট বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ডোমকল থানার পুলিশকে খবর  হয়েছে। পুলিশ এসে বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে।

 

 
স্থানীয় সূত্রে খবর,  শুক্রবার সকালে মালিথ্যাপাড়ায়  বাসিন্দা রফিকুল ইসলাম যখন নিজের বাড়ির সামনে রাখা বিভিন্ন জিনিসপত্র সরান সেই সময় তিনি এবং কয়েকজন কর্মরত শ্রমিক  লক্ষ্য করেন বাড়ির দরজার এক ধারে একটি সকেট বোমা রাখা রয়েছে। এরপরই পরিবারের তরফ থেকে ডোমকল থানাতে খবর দেওয়া হয়।

 

রফিকুল ইসলাম বলেন," দিনের বেশিরভাগ সময়ই কাজের জন্য বাড়ির বাইরে থাকি। আমার অধীনে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তারা আমার বাড়ির সামনের রাখা কিছু মালপত্র সরাচ্ছিলেন। সেই সময় তারা সকেট বোমটি দেখতে পান।"

 

 
ওই ব্যক্তি আরও অভিযোগ করেন," আমার ধারণা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বোমটি আমার বাড়ির সামনে রেখে গেছে। তাদের পরিকল্পনা ছিল বোমা ফেটে কোনও শ্রমিকের মৃত্যু হলে সেই ঘটনায় আমাকে ফাঁসিয়ে দেওয়ার। যদিও সৌভাগ্যবশত বোমা বিস্ফোরণের আগেই সকেট বোমাটি আমার নজরে পড়ে।"

 


ওই ব্যক্তির স্ত্রী রকিয়া খাতুন বিবি বলেন, সকালে  বাড়িতে যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে গতকাল রাতেও সেখানে কিছু ছিল না। আমাদের ধারণা রাতের অন্ধকারে কেউ বা কারা আমাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার জন্য বোমাটি রেখে গিয়েছে। ওই মহিলা বলেন আরও, "আমার স্বামী দিনের বেশিরভাগ সময় কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। আমাদের বাড়ির শিশুরা সামনেই খেলা করে।  গ্রামে আমাদের কোনও  শত্রু নেই। কে  বা কারা বোমাটি রেখে গেল আমরা বুঝতে পারছি না। এই ঘটনার পর থেকে আমার প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। "  বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া