রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঘুরতে যাওয়ার টোপ দিয়ে স্ত্রী'কে খুন স্বামীর! আমবাগানে তরুণীর দেহ উদ্ধার

Pallabi Ghosh | ০৭ নভেম্বর ২০২৪ ১৬ : ১৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা লোচনমাটি গ্রামে একটি আমবাগানে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শরিফা বিবি (২৭)। 

 

প্রায় বছর দশেক আগে হরিহরপাড়া থানার ইমামনগর গ্রামের বাসিন্দা শরিফার সাথে শঙ্করপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়েছিল। মৃতের পরিবাররের দাবি- বিয়ের পর থেকে বিভিন্ন কারণে প্রায়শই শরিফার উপর তাঁর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা অত্যাচার করত। 

মৃত ওই মহিলার বাবা মুরসেলিম মণ্ডল বলেন, 'সম্প্রতি আমার জামাইয়ের সঙ্গে অন্য এক মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়শই আমার জামাই ওই মহিলার সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলত এবং ভিডিও কল করত। আমার মেয়ে স্বামীর এই সম্পর্কের কথা জেনে যাওয়ার পর দু'জনের মধ্যে অশান্তি আরও বেড়ে যায়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকদিন আগে মেয়ে আমাদের বাড়িতে চলে আসে। গতকাল দুপুর নাগার জামাই আমাদের বাড়িতে আসে। সন্ধে ৭ টা নাগাদ আমার মেয়ে ও জামাই শঙ্করপুর যাওয়ার জন্য একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়।' 

 

মুরসেলিম আরও বলেন, 'এর কিছুক্ষণ পর মেয়ে বাড়িতে পৌঁছে গেছে কিনা জানার জন্য আমি তার মোবাইল ফোনে বারবার ফোন করলেও সেটি 'সুইচড অফ' ছিল। মেয়ের ফোন না পেয়ে আমরা সারারাত বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। আজ সকালে আমি জানতে পারি লোচনমাটি গ্রামে আমার মেয়ের প্রাণহীন দেহ পড়ে রয়েছে।' 

 

মৃতের পরিবারের অভিযোগ, শরিফার স্বামী এবং তার পরিবারের কয়েকজন সদস্য ষড়যন্ত্র করে তাঁকে শ্বাসরোধ করে খুন করে আমবাগানের মধ্যে দেহটি ফেলে রেখেছিল। হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া