শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শাহের সামনে দাঁড়িয়ে 'হেট স্পিচ'!  উস্কানিমূলক মন্তব্যে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ পুলিশে

Riya Patra | ০৬ নভেম্বর ২০২৪ ০০ : ৩৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২৭ অক্টোবর অমিত শাহের সামনে, সভায় দাঁড়িয়ে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী একের পর এক যেসব কথা বলেছিলেন, গত কয়েকদিন ধরে ওয়াকিবহাল মহলে জোর চর্চা হয়েছে সেইসব নিয়ে। ২৭ তারিখ পরপর মিঠুন যেসব কথা বলেছিলেন, রাজনীতির আলোচকরা হেট স্পিচ-এর বাইরে কিছু বলতে চাননি সেসবকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায়, তাঁর সামনে দাঁড়িয়েই উস্কানিমূলক মন্তব্যের জন্য এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশে । বিধাননগর সাউথ থানায় কৌশিক সাহা নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন সোমবার, সূত্রের খবর তেমনটাই। 

 

২৭ তারিখের সভায় কী বলেছিলেন মিঠুন?

 বলেছিলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, সব করব।' এখানেই থেমে থাকেননি। বললেন, 'এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে।'

 

 কথার মাঝে মনে করান, 'রক্তের রাজনীতি' করেছেন। বললেন, 'আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব।' মিঠুন কী বললেন? মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'একদিন আসবে, আমি তোমাকে কেটে, ভাগীরথীতে নয়, ভাগীরথী পূণ্য মা। কিন্তু তোমাকে তোমার জমিতেই কেটে ফেলব।' 

একদিকে যেমন দলের কার্যকর্তাদের বুক চিতিয়ে এগিয়ে আসতে বলেছেন শাহের সামনে দাঁড়িয়ে, তেমনই বলেছিলেন বদলা, প্রতিহিংসার কথা। বক্তব্যের মাঝেই মিঠুনের মুখে শোনা যায়, 'আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।' দলগত নয়, ভরা মঞ্চে আমাদের ওদের ভোটারের মাঝে রেখা টানলেন হিন্দু-মুসলমান বলে।  

 এই প্রথম নয়, কখনও ভোটের প্রচারের মঞ্চে হাততালি কুড়োতে গিয়ে সিনেমার ডায়লগ বলে আলোচিত হয়েছেন, কখনও বিতর্কিত কথা বলে। তবে এবারে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ১৯৬৮ সালের মিঠুনকে মনে পড়াতে গিয়ে পরপর যেসব কথা বলেছিলেন তিনি, সেগুলিকে আদতে হেট স্পিচ বলেই মনে করছেন রাজনীতির আলোচকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া