সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Death: বেসরকারি অর্থলগ্নি সংস্থার কিস্তির টাকা সংগ্রহে গিয়ে খুন ফিল্ড অফিসার

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৩ ১০ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে খুন হলেন ওই সংস্থার ফিল্ড অফিসার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার অন্তর্গত নপুকুরিয়া ঘোষপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ছ"টা নাগাদ জাহাঙ্গীর আলম নামে ওই ফিল্ড অফিসার তাঁর দুই সহকর্মীকে নিয়ে নপুকুরিয়া এলাকার নিমেষ ঘোষের বাড়িতে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে যান। সেখান থেকে ফেরার সময় হঠাৎই তার উপর আক্রমণ করা হয় এবং তার গলায় হাঁসুয়ার কোপ বসানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করে। 
 ওই সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজন হালদার বলেন," গতকাল সন্ধ্যে ছ"টা নাগাদ নিমেষ ঘোষের বাড়ি থেকে আমাদের ফোন করে ঋণের কিস্তির টাকা তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করার জন্য বলা হয়। সেই অনুযায়ী আমরা তিনজন তার বাড়িতে যাই। সেখানে প্রায় সাড়ে ছ"টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বকেয়া ২৫০০ টাকার জন্য বাক-বিতণ্ডা চলে। এমনকি তাদের বাড়ির লোক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয়।" তিনি আরও জানান, "এরপর যিনি ঋণ নিয়েছিলেন তিনি এবং তাদের বাড়ির লোক আমাদের কয়েকদিন পরে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য আশ্বস্ত করেন। সেই অনুযায়ী আমরা অফিসে ফিরে আসছিলাম। ঠিক সেই সময় ঋণের আবেদনকারীর স্বামী পেছন থেকে হাঁসুয়া নিয়ে এসে জাহাঙ্গীরের ঘাড়ে কোপ বসায়। শুধু তাই নয়, আমাদের আরেকজন কর্মীকেও তারা আঘাত করে। অসহায় অবস্থায় আমি তখন আশেপাশের লোকজনকে ডাকি সাহায্যের জন্য। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। অনেক পরে একটি টোটো ধরে আমি তাদের বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করে।" ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া