মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ নভেম্বর ২০২৪ ২০ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা।' আরও একটা বছর 'দাদা' অধীর চৌধুরীকে 'ভাইফোঁটা' দিয়ে এই প্রার্থনা করলেন বহরমপুরের মাজদিয়া এলাকার বাসিন্দা রেনুকা মাড্ডি।
রক্তের সম্পর্কে অধীরবাবুর বোন হন না রেনুকা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন নিজের ছেলেকে হারিয়ে 'দাদা' হিসেবে অধীর চৌধুরীকে পেয়েছেন তিনি
২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন মাজদিয়া এলাকার একটি বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন রেনুকা। সেই সময় তাঁর কাছে খবর আসে তাঁর ছোট ছেলে রজত আত্মঘাতী হয়েছেন।
পুত্র আত্মঘাতী হওয়ার খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে যান রেনুকা। এরপর ছেলের নিথর শরীর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে এসে ফের ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। সেই সময় রেণুকা জানিয়েছিলেন- তার একটি ভোট না পাওয়ার জন্য অধীর চৌধুরী যদি হেরে যান তাহলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না।
২০১৯ -এর লোকসভার নির্বাচনে জেতার পরই অধীর চৌধুরী তাঁর 'বোন' রেনুকার কাছে ছুটে গিয়েছিলেন ।সান্ত্বনা দিয়েছেন পুত্রহারা বোনকে।
সেবছর থেকেই অধীর চৌধুরী ভাইফোঁটার সময় বহরমপুরে থাকলে যতই কাজ থাকুক না কেন ছুটে যান মাজদিয়াতে বোন রেনুকার কাছে ফোঁটা নেওয়ার জন্য।
এবছরও তার ব্যতিক্রম হল না। রবিবার বারবেলা পড়ার আগেই অধীর চৌধুরী পৌঁছে গেলেন 'বোন' রেণুকার বাড়িতে।
বাড়িতে পৌঁছতেই রীতিনীতি মেনে 'দাদা'কে আপ্যায়নের পর রেনুকা ফোঁটা দিলেন অধীর চৌধুরীকে। মাথায় পাগড়ী পড়িয়ে, কপালে তিলক কেটে 'দাদা'কে পায়েস খাইয়ে দিলেন রেণুকা। দাদাও ভালোবেসে থালা থেকে তুলে নিলেন বোনের তৈরি করা মোয়া। এরপর দাদা , বোনের হাতে তুলে দিলেন সুদৃশ্য একটি শাড়ি। অন্যদিকে বোন দাদার হাতে তুলে দিলেন দামি 'ব্লেজার'।
রেনুকা জানান, 'আমার ছেলেকে হারিয়ে এই দাদাকে পেয়েছি। যখনই আমি বলি দাদা আমার কাছে ছুটে আসেন। দাদার যাতে আরও সুনাম হয় ভগবানের কাছে আজ সেই প্রার্থনা করলাম।'
তিনি বলেন, 'এবছরের লোকসভা নির্বাচনে দাদা হেরে যাওয়াতে আমি খুব দুঃখিত। জোর গলায় আমি সবাইকে বলতাম দাদা ভোটে জিতবে। আমার আশা আগামী নির্বাচনে দাদা অবশ্যই জিতবেন।'
অন্যদিকে বোন রেনুকার কাছ থেকে ফোঁটা নিয়ে অধীর চৌধুরী বলেন, 'এই বাড়িতে হর্ষ এবং বিষাদ দুইই আছে। আমার বোন রেনুকা তার দুই সন্তানকে ইতিমধ্যেই হারিয়েছে। প্রতিবছর এই বোন আমাকে ফোঁটা নেওয়ার জন্য ডাকে। এই দিনটিতে আমি বহরমপুরে থাকলে বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য আসার চেষ্টা করি।'
তিনি বলেন, 'এই বোন আমাকে শুধু ফোঁটা দেন না। ভালো খাওয়ার খাওয়ান , দামি উপহার দেন। দিনটা আমার কাছে স্মরণীয়। বোনের পরিবারের সকলের মঙ্গলের জন্য আজ প্রার্থনা করলাম।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার