শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ নভেম্বর ২০২৪ ১৯ : ১০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : এক ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর এলাকায়। আজ সকালে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের কাছে নিউমার্কেট এলাকায় একটি গলির ভেতর থেকে ওই ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নাসিম শেখ (৪০)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"দেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।"
মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগেও হকারির কাজ করতেন নাসিম শেখ। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে সেই কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি তৈরির কাজ করতেন নাসিম। সূত্রের খবর, ওই ব্যক্তি বিবাহিত হলেও তার 'যৌনবিকৃতির' কারণে বেশ কয়েক বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে নাসিম বাড়িতে মায়ের সঙ্গে একাই থাকতেন।
মৃত ওই ব্যক্তির এক আত্মীয় ওসমান আলি বলেন," শুক্রবার রাত সাতটা নাগাদ বাজার করতে যাবার জন্য নাসিম বাড়ি থেকে বার হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। সারারাত বিভিন্ন জায়গায় নাসিমের সন্ধানে আমরা তল্লাশি করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১ টা নাগাদ আমরা জানতে পারি নাসিমের দেহ নিউ মার্কেটের পাশে একটি গলিতে পড়ে রয়েছে।"
তিনি আরও বলেন," আমরা যখন দেহটি দেখতে পাই তখন নাসিমের গায়ে একটি ফুল শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। যদিও লুঙ্গিটি দেহের উপরের অংশ পর্যন্ত তোলা ছিল। এর পাশাপাশি নাসিমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও নাসিমের কোনও শত্রু ছিল বলে আমার জানা নেই।"
অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন -প্রাথমিক তদন্তে তাদেরও অনুমান ঐ ব্যক্তিকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই যুবক সমকামী ছিলেন। পুলিশের অনুমান কারও সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভবত ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে মৃত ওই ব্যক্তির যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তদন্তকারীদের অনুমান কোনও পুরোনো আক্রোশের কারণে খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার