রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুনর্বাসন ছাড়া রেলের 'আন্ডারপাস' নয়, বিক্ষোভে ফরাক্কার গ্রামবাসীরা

Sumit | ০১ নভেম্বর ২০২৪ ২১ : ৫০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : রেলের 'আন্ডারপাস' তৈরি হলে বন্ধ হয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন বাজার । গৃহহীন হতে পারেন কয়েকশো বাসিন্দা। এরই প্রতিবাদে শুক্রবার ফরাক্কার মহাদেব নগরে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা, হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদেরকে পুনর্বাসন না দিয়ে সম্প্রতি রেলের তরফ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন জায়গায় 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  এরফলে গৃহহীন হতে পারেন কয়েকশো মানুষ। শুক্রবার তারই প্রতিবাদে দক্ষিণ মহাদেব নগর এলাকায় বিক্ষোভ দেখালেন এক বিরাট জনতা।

 

রেল সূত্রে খবর , ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় যানজট কমানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ মহাদেবনগর, টিনটিনা এবং অর্জুনপুরে বর্তমান রেলগেটগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সেখানে রেল দপ্তরের তরফ থেকে নতুন 'আন্ডারপাস' তৈরি করে দেওয়া হবে।

 
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য মহসিনা খাতুনের অভিযোগ," রেল দপ্তরের তরফে ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় এখনও পর্যন্ত  ৫২ টি  'আন্ডারপাস' তৈরি করা হয়েছে। অবৈজ্ঞানিকভাবে এই 'আন্ডারপাস' তৈরি করার পর বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং জল জমে থাকার কারণে বর্ষাকালে চার মাস এগুলি ব্যবহার করা যায় না।" তিনি আরও বলেন,"এর মধ্যে আবার রেল দপ্তর ফরাক্কা ব্লকের দক্ষিণ মহাদেবনগর , টিনটিনা এবং অর্জুনপুরে রেলগেট ভেঙে 'আন্ডারপাস' তৈরি করার উদ্যোগ নিয়েছে। মহাদেবনগরে বর্তমানে যেখানে 'আন্ডারপাস' তৈরি পরিকল্পনা চলছে তার থেকে মাত্র ২০০ মিটার দূরে আরও একটি 'আন্ডারপাস' রয়েছে। নতুন 'আন্ডারপাস' তৈরি হলে বড় গাড়ি আর মহাদেবনগরে ঢুকতে পারবে না। এছাড়া শতাব্দী প্রাচীন অর্জুনপুর বাজার পুরোপুরি নষ্ট হয়ে যাবে।"

 
স্থানীয় তৃণমূল নেতা সহিদুল ইসলামের অভিযোগ," সামশেরগঞ্জে এবং ফরাক্কা এলাকায় গঙ্গা নদীর ভাঙনে যে সমস্ত পরিবার উদ্বাস্তু হয়েছে তাদের বেশিরভাগ এখন এই রেলগেটগুলির কাছে সরকারি জমিতে  অস্থায়ীভাবে বসবাস করছেন।  রেল এদেরকে পুনর্বাসন না দিয়ে জোর করে উচ্ছেদ করার পরিকল্পনা করছে।"  তিনি আরও বলেন," স্থানীয় বাসিন্দাদের 'আন্ডারপাসের' কোনও  প্রয়োজন নেই। এলাকাতে নতুন 'আন্ডারপাস' যাতে না হয় সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই মালদা ডিআরএমকে এলাকাবাসী একটি ডেপুটেশন দিয়েছে। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে গরীব মানুষদেরকে উচ্ছেদ করে 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।"


ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"আন্ডারপাস তৈরিতে আমাদের কোনও আপত্তি নেই কিন্তু গরিব মানুষদের পুনর্বাসন দিয়ে এই কাজ করতে হবে। এছাড়া 'আন্ডারপাস' পুরোপুরি চালুর আগে বর্তমানে চালু রেল গেটগুলি বন্ধ করা যাবে না। রেল আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া