সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মত্ত অবস্থায় বেধড়ক মারধর স্বামীর, মৃত স্ত্রী

Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৩ ১১ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ স্বামীর মারে প্রাণ গেল মুর্শিদাবাদের এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সান্ডা গ্রামে। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতা ওই মহিলার স্বামী মিলন মালকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম শ্যামলী মাল (৩৩)।
প্রায় বছর বারো আগে বীরভূমের বাসিন্দা শ্যামলীর সাথে মিলনের বিয়ে হয়েছিল। দুই সন্তানের মা শ্যামলীকে মিলন প্রায় প্রতিদিনই মদ খেয়ে মারধর করত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রবিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ঘাস কেটে ফিরে আসার পর শ্যামলী যখন বাড়িতে একটু বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় মিলন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে।
শ্যামলীর প্রতিবেশীরা জানিয়েছেন -বাড়ি ফিরে মিলন, শ্যামলীর কাছ থেকে জল চান। কিন্তু ক্লান্ত থাকায় শ্যামলী নিজের স্বামীকে জলের পাত্র থেকে জল নিয়ে খেতে বলেন। আর এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বেঁধে যায়।
মৃত ওই মহিলার দাদা লালটু মাল বলেন, "প্রতিবেশীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি বিবাদের সময় হঠাৎই মিলন আমার বোনকে একটি শাবল দিয়ে মাথায় আঘাত করে। প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে শ্যামলীকে উদ্ধার করতে গেলে মিলন তাঁদেরকে গালাগালি দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আমার বোনের।"
শ্যামলীর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত মিলনকে ধরে মারধর করেন এবং স্থানীয় একটি ক্লাবে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। অচৈতন্য অবস্থায় শ্যামলীকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রঘুনাথগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন -ইতিমধ্যেই অভিযুক্ত মিলন মালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া