শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ অক্টোবর ২০২৪ ২০ : ৪০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে নিখোঁজ হয়ে যান সমিত ভট্টাচার্য। ১৬ ঘণ্টা পর মিলল তার দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
জানা গিয়েছে মৃত আধিকারিক সমিত ভট্টাচার্যের বয়স ৫৪ বছর। তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতই দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে গিয়েছিলেন সমিতবাবু। সকাল ১১টার পর আচমকা নিখোঁজ হয়ে যান। অথচ তাঁর গাড়ি, ব্যাগ, টিফিন সব যথাস্থানে ছিল। দুর্গাপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতরে তল্লাশি শুরু করে। ভোর রাতে প্রায় তিনটে নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার জংশন বাংকারে একটি লিফটের নিচে সমিতবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশকে। পুলিশ এসে সমিতবাবুর দেহ উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তদন্তে নামে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা। আত্মহত্যা, খুন না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ। কারখানার ভেতরে কী করে একজন কর্মীর মৃত্যু হতে পারে তা জানতে সেখানকার সমস্ত শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কথা বলছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মৃতদেহের গলায় হালকা দাগ আছে।
কারখানার ভিতরে দুর্ঘটনা কেন ঘটল তা জানতে চাওয়া হলে দুর্গাপুর ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং এর বক্তব্য, এটা একটা এক্সিডেন্ট। কারখানায় সকলের যথেষ্ট নিরাপত্তা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার