মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

golden jackal killed by minors in murshidabad

রাজ্য | সোনালি শিয়ালকে গাছে ঝুলিয়ে নৃশংস প্রহার, বনদপ্তরের অভিযোগে আটক নাবালক 

Rajat Bose | ২৬ অক্টোবর ২০২৪ ২০ : ২৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ একটি ‘‌গোল্ডেন জ্যাকেল’‌ প্রজাতির শিয়ালকে ধরে, তার পা বেঁধে গাছ থেকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে এক নাবালককে আটক করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার তাকে বহরমপুরে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হবে। 


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘‌বনদপ্তরের তরফ থেকে এটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই নাবালককে আটক করেছে।’‌  স্থানীয় সূত্রে জানা গেছে দিন কয়েক আগে সামশেরগঞ্জ থানার অন্তর্গত দোগাছি–সাকারঘাট এলাকায় কয়েকজন নাবালক একটি ‘‌গোল্ডেন জ্যাকেল’‌ প্রজাতির শিয়াল ধরে। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তফশিল ২ অধীনে এই প্রাণী বিশেষভাবে সংরক্ষিত বলে চিহ্নিত করা রয়েছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালকেরা শিয়ালটিকে ধরার পর তার একটি পা বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দেয়। এরপর এক নাবালক ওই শিয়ালটিকে বারবার লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তাকে দেখে আরও দু’‌তিনজন নাবালক এসে শিয়ালটি মরে যাওয়ার পরও সেটিকে লাঠি দিয়ে বারবার মারতে থাকে। 


শিয়ালকে গাছ থেকে ঝুলিয়ে পিটিয়ে মারার গোটা ঘটনাটি ভিডিও করে কেউ বা কারা এরপর সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর মে মাসে একটি জীবন্ত মুরগির মাংস ছিঁড়ে খাওয়ার ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে আটক হয়েছিল দুই নাবালক এবং গ্রেপ্তার হয়েছিল এক যুবক। শিয়ালকে নৃশংসভাবে পিটিয়ে মারার এই ভিডিওটি  শুক্রবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসে। এরপর ওই সংস্থার সদস্যরা দ্রুত বিষয়টি মুর্শিদাবাদ–নদিয়া রেঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসের নজরে আনেন। 


শুক্রবার বনদপ্তরের তরফ থেকে সামশেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভিডিওটি দেখে পুলিশ অভিযুক্ত ওই নাবালককে চিহ্নিত করে তাকে আটক করে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া