সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক 

দেবস্মিতা | ২৫ অক্টোবর ২০২৪ ০২ : ১৪Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি গিয়েছিল, এই কাহিনী মোটামুটি সকলেরই জানা। সুকুমার রায়ের গল্পের সে এক আজব বড়বাবু। এবার শোনা গেল অন্যরকম আরেক চুরি। টাকা না, গয়না না, শাড়ি না, কোনও মূল্যবান জিনিস নয়, হয়েছে মোমো চুরি। 

 

 

শুনে ভিরমি খেলেও এটাই সত্যি। যারা মোমো খেতে ভালোবাসেন তাদের একটু ভুরু কুঁচকোচ্ছে তো? এটাই হয়েছে বর্ধমানে। শহরে ভাইরাল হয়েছে মোমো চুরির ছবি।

 

 

আসল ঘটনাটা ঠিক কী ঘটেছিল? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি নামী মিষ্টির দোকানের সামনে একটি বাইক রাখা আছে। পাশের একটি বাইক আরোহী এক ব্যক্তি ধীরে ধীরে ওই বাইক থেকে নেমে অন্য বাইকে রাখা একটি প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছেন। এরপরে জানা যায় ওই প্যাকেট মোমোর। যার মাল চুরি গিয়েছে তিনি সোস্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করেন। সেটি শেয়ার হয়। শোরগোল পড়ে যায় নেটাগরিকদের মধ্যে। এই নিয়ে নানা মন্তব্য ভেসে আসে কমেন্ট সেকশনে। অনেকেই থানায় অভিযোগ করার পরামর্শ দেন। কেউ কেউ নানা অ্যাপে বাইকের ডিটেইলস চেক করা শুরু করেন।

 

 

জানা গিয়েছে, খোওয়া যাওয়া মোমোর মালিক কুশল ঘোষ ওরফ গুলু। বাড়ি শক্তিগড় উত্তর পাড়ায়। বৃহস্পতিবার তিনি কালিবাজারে জি টি রোডের ধারে একটি দোকান থেকে এক প্লেট মোমো পার্সেল করান বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ওই এরপরে তাঁর মনে পড়ে বাড়ির জন্য মিষ্টি কেনার কথা। বাইকে নিয়ে বিবেকানন্দ কলেজের কাছে একটি নামী দোকানে আসেন। সেখানে বাইক রেখে মিষ্টি কিনতে যান। এরই ফাঁকে তাঁর মোমোর প্যাকেট বেহাত হয়ে যায়। হৈচৈ হওয়াতে মোমো চুরি নিয়ে অনেকেই কৌতুহলী হয়ে পড়েন। দোকান থেকে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। তাতেই ওই দৃশ্য ধরা পড়ে। 

 

 

মোমোর মালিক অবশ্য এখনও পর্যন্ত বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেননি। বর্ধমান থানা সূত্রেও জানা গিয়েছে, এখনও অবধি থানায় মোমো চুরির কোনও অভিযোগ দায়ের হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া