শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ অক্টোবর ২০২৪ ২২ : ১১Sumit Chakraborty
মিল্টন সেন, হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে শৌচালয় পরিষ্কার করার গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বেলায় সিঙ্গুরের নসিবপুরে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে প্রায় দেড় ঘন্টা বৈদ্যবাটি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃত যুবকের নাম জয়ন্ত মান্না (৩০), বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের নসিবপুর এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ধারে থাকা চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরে শৌচালয় পরিষ্কার করার একটি গাড়ি। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় এক যুবককে চাপা দেয় গাড়িটি। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
আহত যুবককে উদ্ধার করে সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোড। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয় এলাকাবাসী।
প্রায় দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মৃতের দাদা দেবজিৎ মান্না জানিয়েছেন, তার ভাই রাস্তার ধারে গ্যাস নামাচ্ছিল। তখন একটি শৌচালয় পরিষ্কার করার গাড়ি ভাইকে চাপা দেয়। তারপরই মৃত্যু হয় তার ভাইয়ের। যারা গাড়ি চালাচ্ছিল তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন দেবজিৎ বাবু। এই প্রসঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন,এই ঘটনার পর ঘাতক গাড়ি সহ গাড়ির চালককেও আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার