শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ অক্টোবর ২০২৪ ২০ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। যার ভয়ে পর্যটনের এই ভরা মরসুমেও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে বাধ্য হয়ে দিঘায় পর্যটকদের বুধবার দুপুর ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিচ এবং বিচের আশেপাশে ঘুরতে। কিন্তু নিষেধাজ্ঞা থাকলেও কথা শুনতে চাইছেন না অনেকেই। এবার এই ‘অবাধ্য’ পর্যটকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামল পুলিশ। আটক করা হল বেশ কয়েকজন পর্যটককে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ডানা’র (cyclone Dana) থেকে সতর্ক থাকতে দিঘায় অনেক পর্যটকই হোটেল ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। কেউ কেউ থেকেও গিয়েছেন। থেকে যাওয়া পর্যটকদের উপর প্রশাসনের নির্দেশ তাঁরা যেন হোটেল থেকে বাইরে না যান। কিন্তু এদিন বুধবার বেলা একটু গড়াতেই হোটেল ছেড়ে বাইরে এসে বেশ কয়েকজন পর্যটক বিচের ধারে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে থাকেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় পুলিশের তরফে তাঁদের একবার সতর্ক করা হয় এবং বলা হয় হোটেলে ঢুকে যেতে। তাঁরা কিছুটা দূরে সরেও যান এবং কয়েকজন পর্যটক হোটেলে ফিরেও যান। কিন্তু পুলিশ একটু সরে যেতেই ফের একদল পর্যটক আবার বাইরে বেরিয়ে আসেন এবং ঘোরাঘুরি করতে থাকেন। যা নজর এড়ায়নি পুলিশের। গাড়ি ঘুরিয়ে ফিরে এসে পুলিশ কয়েকজন পর্যটককে আটক করে। কিন্তু তাঁরা ক্ষমা চেয়ে জানায়, আর আসবেন না। শেষপর্যন্ত গ্রেপ্তার না করে তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, দিঘা ও মন্দারমনি থেকে ইতিমধ্যেই পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে টানা মাইকিং করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার