শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আসছে ঘূর্ণিঝড় ‌‘‌ডানা’!‌ কবে ল্যান্ডফল?‌ দুর্যোগে বাংলার কতটা ক্ষতি হতে পারে জানুন ক্লিক করে 

Rajat Bose | ২১ অক্টোবর ২০২৪ ০২ : ৫৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌ডানা’। আতঙ্কিত উপকূলবাসী। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ এলাকাটি পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে সরে গেছে এবং পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা হিসেবে আপাতত অবস্থান করছে।


এটি মঙ্গলবার সকালের মধ্যে গভীর নিম্নচাপ ও বুধবার পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর এটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ওড়িশা–পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছনোর সম্ভাবনা। যা আশঙ্কা তাতে ঘূর্ণিঝড়টি বৃহস্পতি রাত থেকে শুক্র সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগর দ্বীপের মধ্যে অতিক্রম করার সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকতে পারে ১০০–১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।


এর জেরে ২৩ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গায় রয়েছে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও থাকছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও হবে ভারী বৃষ্টি। শুক্রবারও থাকছে ওই এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 
এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের শুক্রবার অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সঙ্গে উপকূলবর্তী এলাকায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া