বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: টাকা দিয়েও মেলেনি রেহাই, ডিপফেকের শিকার হুগলির তরুণী

Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৩ ১৮ : ৫৫Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ডিপফেকের ভয় দেখিয়ে সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী। টাকা দিয়েও মেলেনি রেহাই। ফোনে চলতে থাকে লাগাতার হুমকি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন মানকুন্ডুর তরুণী। অবশেষে দায়ের করলেন অভিযোগ। সম্প্রতি বলিউড অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ছবি নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চন থেকে বলিউডের অনেকেই। ইনস্টা হ্যান্ডলে ডিপফেক নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন সচীন কন্যা সারা তেন্ডুলকর। বর্তমানে আমজনতারও মাথা ব্যাথার কারণ এখন ডিপফেক প্রযুক্তি। একজনের শরীরে অন্যের মুখ বসিয়ে দিয়ে চলছে ব্ল্যাকমেল। আর এই ডিপফেকের ভয় দেখিয়ে সাইবার প্রতারণার শিকার হয়েছেন মানকুন্ডুর এক তরুনী।
তরুনীর এক সহকর্মী জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা দেখছিলেন তরুনী। তখন তাঁর মোবাইলে হঠাৎই একটা ফ্ল্যাশ মেসেজ ভেসে ওঠে। সেটা ওপেন করতেই নিজে থেকে একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড হয়ে যায়। এরপর আসে অ্যাকসেস নোটিফিকেশনে। মোবাইল নম্বর দেন তরুনী। সঙ্গে সঙ্গে তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগারো হাজার টাকা লোন হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তার দু দিন পর থেকে শুরু উৎপাত। বিভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে তরুণীর ফোনে। মোট টাকার জন্য চাপ দেওয়া হয়। হুমকি দেওয়া হয় টাকা না দিলে ডিপফেক করা অশ্লীল ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। কোনওরূপ প্রতিক্রিয়া না দেখানোয় তরুণীর কনট্যাক্ট লিস্টে থাকা অনেককেই ডিপফেক ছবি পাঠানো শুরু হয়। ভয় পেয়ে যান তরুণী। সঙ্গে সঙ্গেই ১৯ হাজার টাকা অনলাইন পেমেন্ট করে দেন। হ্যাকাররা বুঝে যায় ভয়ে কাজ হয়েছে। এরপর লাগাতার টাকা চেয়ে ফোন আসতে থাকে। অবসাদগ্রস্থ হয়ে পরেন তরুণী। শনিবার তরুণীকে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁর এক আত্মীয়। একইসঙ্গে অভিযোগ দায়ের করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা চুঁচুড়ায়। পুলিশ সূত্রে খবর ফ্ল্যাশ মেসের মাধ্যমে ফোন ক্লোনিং অ্যাপ ডাউনলোড করিয়ে হ্যাকাররা অনেক মানুষকে প্রতারিত করছে। ভয় দেখাতে ডিপফেককে হাতিয়ার করছে। সামাজিক সম্মানের কথা ভেবে অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন। এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই ধরনের ফোন এলে তা ব্লক করতে হবে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা ফ্ল্যাশ মেসেজে পাত্তা না দেওয়াই ভাল। কোনও অ্যাপ ডাউনলোড করলে সেখানে অবশ্যই পার্সোনাল ডিটেলস দেওয়া থেকে বিরত থাকতে হবে। সতর্ক থাকতে হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া