শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ অক্টোবর ২০২৪ ০০ : ৫১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস জানিয়েছিল, বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবারের মতো। তবে তারপরেও বর্ষা কিন্তু ঘুরে ফিরে আসছেই। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পরেও বিদায়ের কোনও লক্ষণ নেই। হাওয়া অফিসের বলা শেষ তথ্য থেকে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
কী জানাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস? হাওয়া অফিস জানিয়েছে, একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে। যেটি ওড়িশা অন্ধ উপকূলে প্রভাব বিস্তার করবে। অন্যদিকে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। বৃহস্পতিবার এটি আরও শক্তি বাড়াবে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে চেন্নাইয়ের কাছাকাছি কোনও জায়গায়। উত্তর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আর ঠিক সেই কারণেই, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। মুখ ভার আকাশের। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় বর্ষনের সম্ভাবনা। শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার