শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

mysterious death in purulia

রাজ্য | নদীর চর থেকে উদ্ধার তরুণীর দেহ, লক্ষ্মীপুজোর দিন তীব্র চাঞ্চল্য পুরুলিয়ায়

Rajat Bose | ১৬ অক্টোবর ২০২৪ ২০ : ১১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ লক্ষ্মীপুজোর দিন মর্মান্তিক ঘটনা। নদীর চর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায়। কুমারী নদীর তসরুবাকি ঘাটের পাশে নদীর চরে মৃতদেহটি পুঁতে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঘাটের পাশে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়। তার কিছু দূরে নদীর বালি দিয়ে উঁচু করে ঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখা যায়। তারপরেই বরাবাজার থানায় খবর দেওয়া হয়। 


পুলিশ ঘটনাস্থলে এসে বালি সরাতেই দেখা যায়  এক তরুণীর মৃতদেহ পুঁতে রাখা রয়েছে। পুলিশের অনুমান, তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি খুনের ঘটনা। মৃতার পরনে জিন্সের প্যান্ট ও জামা এবং গলায় ওড়না জড়ানো অবস্থায় উদ্ধার হয় দেহটি। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানতে এই রাজ্য ছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সমস্ত থানায় মৃতার ছবি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 
খুনের আগে তরুণীর উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া