বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ডোমকলে বোমা বিস্ফোরণ! বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল একজনের

Pallabi Ghosh | ১৬ অক্টোবর ২০২৪ ১৮ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দেশি বোমা তৈরি করতে গিয়ে তা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ওই ব্যক্তির দেহ পাওয়া যায় মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ-মেহেদীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মোমিনুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি জলঙ্গি থানার ফরিদপুর গ্রামে। মোমিনুল ইসলামের দেহ যেখানে পাওয়া গেছে সেই এলাকা থেকে তাঁর বাড়ি প্রায় দু'কিলোমিটার দূরে। 

 

প্রাথমিক তদন্তে ডোমকল থানার পুলিশের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গেছে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় দুষ্কৃতীরা ফেলে গেছে। 

 

ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন -মৃতের শরীরে বিস্ফোরণের ফলে তৈরি হওয়া একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কোথায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং কারা দেহ ফেলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

মৃত ওই ব্যক্তির ভাই নাজিমুল ইসলাম মণ্ডল বলেন, 'গতকাল সকালে দাদা বাড়ি থেকে বার হয়ে যায়। এরপর আর সে ফেরত আসেনি। গতকাল সন্ধেবেলা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পরেও পরিবারের লোক কোথাও তার সন্ধান পায়নি। আজ সকালে আমরা জানতে পারি মেহেদীপাড়া এলাকায় দাদার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।' 

 

তিনি বলেন, 'আমার দাদা স্থায়ী কোনও কাজ করত না। কিন্তু দাদা বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল। আমাদের অনুমান কোনও দুষ্কৃতী দল দাদাকে বোমা তৈরি করার জন্য ভাড়া করে নিয়ে গিয়েছিল। সেখানে বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতেই দাদার মৃত্যু হয়। ওই দুষ্কৃতী দল দাদার দেহ ডোমকল এলাকায় ফেলে এসেছিল।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া