রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লক্ষ্মীপুজোর সকালে গুলির আওয়াজ, রাস্তায় পড়ে রক্তাক্ত দেহ, খুন ব্যবসায়ী

দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১৫ : ৩৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর সকালে বেরিয়েছিলেন হাঁটতে, বাজির শব্দে পিছন ফিরতেই দেখলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বন্ধু। মর্মান্তিক খুনের ঘটনা বহরমপুরের নাথপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দত্ত। বয়স ৫২ বছর। তাঁর বাড়ি গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকায়। 

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। প্রদীপবাবু দ্রুত হাঁটতে শুরু করলে তাঁর বন্ধুরা কিছুটা পিছিয়ে পড়েন। তিনি যখন নাথপাড়া এলাকার কাছাকাছি ছিলেন সেই সময়ে দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

মৃত ব্যক্তির একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। এছাড়াও তিনি কনট্রাক্টরি ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য এবং ওই এলাকার বাসিন্দা রাজীব হোসেন বলেন, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর প্রদীপবাবু তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মূলত নিজের ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে।

 

 

অন্যদিকে মন্টু দেবনাথ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে একসঙ্গে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন তাঁরা।সেইসময় প্রদীপবাবু কিছুটা এগিয়ে যান। এর কিছুক্ষণ পর দু'জন ব্যক্তি হেলমেটে মুখ ঢেকে একটি বাইক করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। প্রথমে ভেবেছিলেন কেউ বাজি ফাটাচ্ছে। পরে দেখতে পান প্রদীপবাবু রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। 

 

 

 

বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে কেউ এখনও গ্রেপ্তার হয়নি। খুব শীঘ্রই দোষীদের ধরা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া