বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ অক্টোবর ২০২৪ ০৩ : ৪৮Rajat Bose
আজকাল ওয়েবডস্ক: গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে তলিয়ে যাওয়ার হাত থেকে শতাধিক গ্রামবাসীকে রক্ষা করে গঙ্গা নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ডিআইবিতে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় মুর্শিদাবাদের তারানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম ওয়াসিকুল ইসলাম (৩৫)। বাড়ি রাধাকৃষ্ণপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধে নাগাদ তারানগর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। সেই সময় এলাকার বেশ কিছু যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের মোবাইল ফোনে ভাঙনের ছবি তুলছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইবিতে কর্মরত সিভিক ভলীন্টিয়ার ওয়াসিকুল ইসলাম ওই এলাকায় যান এবং গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে থাকা লোকদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে সেখান থেকে ওয়াসিকুলের বাড়ি মাত্র পাঁচশো মিটার দূরে। তার ফলে সে নিয়মিত ওই এলাকায় যেত। ঘটনার সময় ওই এলাকায় তার ডিউটি না থাকলেও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের জেরে সাধারণ মানুষ তলিয়ে যেতে পারে এই আশঙ্কা করে ওয়াসিকুল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদেরক একে একে সরিয়ে দিচ্ছিলেন।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওয়াসিকুল যখন গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ নদী পাড়ের একটি বড় অংশ গঙ্গা নদীতে ধসে পড়ে। এই ঘটনায় চারজন ব্যক্তি নদীতে তলিয়ে যায।
বাঁশ এবং লাঠি ফেলে তাদের মধ্যে দু’জনকে গ্রামবাসীরা কোনওরকমে উদ্ধার করতে পারলেও ওয়াসিকুল এবং আরও একজন ব্যক্তি নদীতে তলিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওয়াসিকুল ছাড়া অপর যে ব্যক্তি তলিয়ে গেছেন বলে গ্রামবাসীরা দাবি করছেন তার নাম বা পরিচয় কেউ জানাতে পারেনি।
ঘটনার খবর পাওয়ার পরেই লালগোলা থানার পুলিশ এবং বিএসএফের আধিকারিকেরা দ্রুত ওই এলাকায় ছুটে যান। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও ওই সিভিক ভলান্টিয়ারের খোঁজ মেলেনি। ইতিমধ্যে নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের সন্ধানে বাংলাদেশের বিজিবি–র সঙ্গে যোগাযোগ করেছেন বিএসএফ আধিকারিকরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লালগোলা জুড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার