শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে হেরোইন সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা–গুলি, গ্রেপ্তার তিন

Rajat Bose | ২৫ নভেম্বর ২০২৩ ১৩ : ৩৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে মালদায় হেরোইন পাচার করার সময়ে ফারাক্কা থানার পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী। ধৃতদের নাম সুভাষ মণ্ডল (৪০) এবং সুজিত মণ্ডল (৩৫)। দু’‌জনের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চর সুজাপুর গ্রামে। 
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তি শুক্রবার গভীর রাতে ওমরপুর থেকে জাতীয় সড়ক ধরে ফারাক্কার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দু’‌জনকে আকুরা ব্রিজের কাছে আটকায়। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করতেই উদ্ধার হয় ৩০৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দু’‌জন দীর্ঘদিন ধরে মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড এবং বিহারে মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত। কোথা থেকে ধৃতরা এত হেরোইন পেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত দুই ব্যক্তির ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শনিবার এনডিপিএস আদালতে তোলা হবে। 
এদিকে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম রফিকুল শেখ (৩৫)। বাড়ি ধুলিয়ান পুরসভার নতুন বাজার এলাকায়। পুলিশ পুরাতন ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কি উদ্দেশ্যে ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে ঘুরছিল পুলিশ তা তদন্ত করে দেখছে। 
অন্যদিকে শুক্রবার সকালে সামশেরগঞ্জের হাসুপুর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ১০–১৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করল তা তদন্ত করে দেখছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া