রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১২ অক্টোবর ২০২৪ ২৩ : ৫০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানে দুঃসাহসিক চুরি। শুক্রবার মাঝরাতে কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন পারিবারিক দুর্গা মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে। দুর্গা প্রতিমা-সহ অন্যান্য দেবদেবীর মূর্তির গা থেকে সমস্ত গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১২:৪৮ নাগাদ খালি পায়ে বারমুডা প্যান্ট ও গোলাপি ফুলহাতা জামা পড়া এক দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তার মাথা থেকে নাকের নিচ পর্যন্ত গামছা বা কাপড় দিয়ে ঢাকা। বাম পা দেবীর পায়ের কাছে রেখে চোরকে একে একে দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-সহ সমস্ত প্রতিমার গায়ের থেকে যাবতীয় গহনা খুলে নিতে দেখা যায়। মন্দিরের পুরোহিত দাবি করেছেন, ২০ ভরি স্বর্ণালঙ্কার-সহ ৪০০ ভরি রূপার গহনা চুরি গিয়েছে। ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই মন্দিরের ইতিহাস অনুযায়ী, তৎকালীন বর্ধমানের রাজা চট্টোপাধ্যায় পরিবারের দুর্গা মন্দির নির্মাণ ও পূজা পরিচালনার জন্য বেশ কিছু জমি দান করেছিলেন। জমিতে চাষের উপার্জনের থেকে দেবীর বাৎসরিক পূজা ও নিত্যসেবার খরচ পরিচালনা করা হয়। পূজা পরিচালনার জন্য পরিবারের পক্ষ থেকে একটি ট্রাস্ট ও গঠন করা হয়েছে।
ট্রাস্টের সম্পাদক অরূপ কুমার বলেন, 'এবছর মন্দিরে আমরা কেউ পাহারায় ছিলাম না। কারণ, শাস্ত্র অনুযায়ী এবার রাতেই পূজা হয়েছে। পূজার পর সকলেই ঘরে চলে যাই। কিন্তু আজ ভোরে এসে দেখি মন্দিরের সামনের গেটের তালা অক্ষত থাকলেও পাশের একটি গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পাই সমস্ত গহনা চুরি হয়ে গিয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার