বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উৎসবের মাঝেই ছেলের হাতে খুন মা, আহত আরও চারজন, চাঞ্চল্য ছড়াল নবগ্রামে

Pallabi Ghosh | ১১ অক্টোবর ২০২৪ ১৭ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা ধার করাকে কেন্দ্র করে বিবাদের সময় মদ্যপ ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে সপ্তমীর (বৃহস্পতিবার) রাতে মুশিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম-ঘোষপাড়া এলাকায়। ঘটনার সময় অভিযুক্ত ছেলেকে বাধা দিতে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও চারজন। বর্তমানে তাঁরা নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে -মৃত ওই মহিলার নাম বাণী ঘোষ (৫০)। মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে শুকদেব ঘোষ এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত তার বিরুদ্ধে নবগ্রাম থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

 

মৃতের পরিবার সূত্র জানা গেছে -আর্থিক অনটনের কারণে পরিবার চালানোর জন্য সম্প্রতি বাণী ঘোষ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু টাকা চড়া সুদে ধার নিয়েছিলেন। এই নিয়ে মাঝেমধ্যেই তাঁর সাথে ছেলে শুকদেবের গন্ডগোল হত। সপ্তমীর রাতে শুকদেব মদ খেয়ে বাড়ি ফেরে এবং তারপর একই বিষয় নিয়ে মায়ের সাথে সে ঝগড়া শুরু করে। 

 

মৃতের এক আত্মীয়া আলো ঘোষ বলেন, 'মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে শুকদেব বারবার চিৎকার করে বলতে থাকে সে ব্যাঙ্ক থেকে বাবা-মায়ের নেওয়া ধার করা টাকা শোধ করতে পারবে না। শুকদেবের মা তাকে চিৎকার করতে বারণ করলে হঠাৎই ঘরের এক কোণে রাখা একটি ধারালো হাসুয়া নিয়ে সে মাকে আঘাত করে।' রক্তাক্ত অবস্থায় বাণীদেবীকে পড়ে যেতে দেখলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। আলো ঘোষ বলেন, 'শুকদেব সেই সময় ষ ওই ধারালো অস্ত্র দিয়ে পরিবারের আরও চার সদস্যকে আঘাত করে বাড়ির গোয়ালে রাখা গরুগুলোকে ছেড়ে দিয়ে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়।' 

 

ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া