সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | দুর্গাপুজোর আগেই ছক ছিল এত চোরাই মোবাইল বিক্রির! বড় সাফল্য পুলিশের

দেবস্মিতা | ০৭ অক্টোবর ২০২৪ ০৩ : ২৪Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন দুর্গাপুজোর আগে মতলব ছিল বিক্রি করার। সেইমত নিয়ে যাওয়া হচ্ছিল মালদাতে। কিন্তু তার আগেই ধরা পড়ে গেল পুলিশের কাছে। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। 

 

 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার মালদার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শামিম শেখ। বছর ২৫ এর ওই যুবকের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। সোমবার ধৃত যুবককে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২০টি অত্যাধুনিক মোবাইল ফোন। তার মধ্যে রয়েছে আইফোনও। পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো হানা দেওয়া হয়েছিল। সামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, রবিবার রাতে গোপন সূত্রে খবর পাই মালদার কালিয়াচকের ওই যুবক বিভিন্ন জায়গা থেকে চুরি করা বেশ কিছু দামি মোবাইল ফোন মালদার কালিয়াচকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে ধুলিয়ান বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় কুড়িটি বিভিন্ন কোম্পানির দামি মোবাইল ফোন। 

 

 

ওই যুবক এত মোবাইল ফোন কোথা থেকে পেয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে কোনও সদুত্তর দিতে পারেনি। পাশাপাশি ফোনগুলোর কোনও কাগজপত্রও সে পুলিশকে দেখাতে পারেনি। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পুজোর আগে বিভিন্ন জেলাতে মোবাইল ফোন চুরির কয়েকটি গ্যাং সক্রিয় রয়েছে। সেই দলের কয়েকজনের সাথে ধৃত শামিমের যোগাযোগ রয়েছে। মোবাইল ফোন চুরির গ্যাং -এর সদস্যদের কাছ থেকে শামিম ফোনগুলো পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। মালদা জেলার কয়েকটি মোবাইল ফোনের দোকানে চোরাই মোবাইল ফোনগুলো সে বিক্রির পরিকল্পনা করেছিল। মোবাইল ফোন চুরির এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া