শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, সাত কর্মীর মৃত্যু

Pallabi Ghosh | ০৭ অক্টোবর ২০২৪ ১৭ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় আপাতত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে। GPML বা গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অসাবধানতার কারণে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন সংস্থার আধিকারিকরা। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও শ্রমিক। বিষ্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের এলাকা। বহু দূর থেকে শোনা যায় আওয়াজ। 

 

বিস্ফোরণের কারণ হিসেবে জানা গিয়েছে, খাদানে রাখা একটি গাড়িতে বিস্ফোরক মজুত ছিল। যা হঠাৎ করে ফেটে যায়। সেই সময়ে শ্রমিকরা গাড়ির কাছে থাকায় তাঁদের মৃত্যু ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনার পর GMPL-এর আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। 

 

ঘটনাস্থলে মৃতদেহগুলি এখনও পড়ে রয়েছে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে মৃতদেহ তোলায় বাধা দিচ্ছেন। তাঁদের দাবি, GMPL কোম্পানির আধিকারিকরা এসে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করবেন এবং তাঁদের কথা শুনবেন। মৃত ও আহতদের পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁরা দেহগুলি সরাতে দেবেন না। সমস্যা আরও জটিল হয়েছে আধিকারিকদের পালিয়ে যাওয়ার জন্য। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে।

 

যদিও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে স্থানীয়দের ক্ষোভের কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের একটাই দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ এবং শ্রমিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত দেহ তুলতে দেওয়া যাবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া