বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৭ অক্টোবর ২০২৪ ১৭ : ০৯Pallabi Ghosh
আজকাল: কান্দি আদালতের এক সিনিয়র অ্যাডভোকেটের বাড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার ক্যানাল পাড় এলাকায়। আক্রান্ত মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
গত দু'বছর ধরে কান্দি আদালতে ল -ক্লার্ক হিসেবে কর্মরত ওই মহিলা রবিবার কিছু জরুরি কাজের জন্য তাঁর সিনিয়র অ্যাডভোকেটের বাড়িতে গিয়েছিলেন। সেখানে কাজ সেরে সন্ধে সাতটা নাগাদ ওই মহিলা সাইকেল করে নিজের বাড়িতে ফিরছিলেন। তিনি যখন ক্যানেল পাড় এলাকায় ছিলেন, অভিযোগ সেই সময় তিন যুবক তাঁর পথ আটকে শ্লীলতাহানি করে।
নির্যাতিতা ওই মহিলা বলেন, 'কান্দি ব্লক অফিসের কাছে একটি গ্যারেজ থেকে সাইকেল নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম। আমি যখন ক্যানাল পাড় এলাকার কাছাকাছি ছিলাম সেই সময় তিন যুবক আমার পথ আটকে দাঁড়ায়। এর আগেও ওই তিন যুবক আমাকে রাস্তায় একা পেয়ে কুপ্রস্তাব দিয়েছে এবং উত্তক্ত করেছে।'
ওই মহিলা বলেন, 'গতকাল সন্ধে নাগাদ ফাঁকা রাস্তায় আমাকে একা পেয়ে ওই তিন যুবক পথ আটকে দাঁড়ায় এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার শ্লীলতাহানি করে এবং একটি টর্চ দিয়ে আমার মাথায় মারে। এছাড়াও ওই তিন যুবক একাধিকবার আমাকে চড় -থাপ্পড় মারে। আমার পরনের জামা কাপড় ছিঁড়ে দেয়। সৌভাগ্যবশত এই ঘটনার সময় ওই পথ দিয়ে একটি চার চাকা গাড়ি আসছিল। সেই গাড়ির হেডলাইটের আলো দেখে তিন যুবক আমাকে ছেড়ে গ্রামের পথ ধরে পালিয়ে যায়। ওই চার চাকা গাড়িতে থাকা লোকেরাই এরপর আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।'
সূত্রের খবর -চিকিৎসার জন্য ওই মহিলাকে প্রথমে ভরতপুর হাসপাতালে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে কান্দি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ওই মহিলা জানিয়েছেন, 'শ্লীলতাহানির ঘটনায় যুক্ত যুবকদেরকে আমি এর আগে তালগ্রামে দেখেছি। কিন্তু তাদের নাম আমি জানি না। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার