মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ অক্টোবর ২০২৪ ০১ : ০৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: হাতে একটা লাঠি নিয়ে দিনভর এদিকে ওদিকে ভিক্ষা করে বেড়ান। সেই ভবঘুরে বৃদ্ধার পুঁটলিতে কিনা দেড় লক্ষ টাকা! শুনতে আজব মনে হলেও সত্যি। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পথদুর্ঘটনায় ওই বৃদ্ধা জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর পুঁটলি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের পাশে ঝোঁপের মধ্যে পথচারীরা এক ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে পাঠানো হয়। পরিচয় জানার জন্য জখম বৃদ্ধার সঙ্গে থাকা পুঁটলি খুলে পুলিশ তল্লাশি করতে থাকে। তখনই তদন্তকারী পুলিশকর্মীদের চক্ষু চড়কগাছ ওঠে। বৃদ্ধার পুঁটলি থেকে উদ্ধার হয় গোছা গোছা ১০০,২০০ ও ৫০০ টাকার নোট। সেই টাকা গুনে দেখা যায়, সেখানে প্রায় এক লক্ষ ৫৬ হাজার টাকা রয়েছে। উদ্ধারকারী যুবক রফিকুল ইসলাম বলেন, 'কাজের শেষে আমি মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। পথে টাকি রোডের পাশে কালিয়ানি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। তাঁর সঙ্গে একটি পুঁটলি ছিল। থানায় খবর দিই। পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার পুঁটলি থেকে প্রায় এক লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। কীভাবে তাঁর কাছে এত টাকা এল, বুঝতে পারছি না।'
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই বৃদ্ধাকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা আপাতত দেগঙ্গা থানার হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বৃদ্ধা ভিক্ষা করে যে টাকা পেতেন, তা তিনি পুটলিতে বেঁধে রাখতেন। ওই টাকা তাঁর দীর্ঘদিনের সঞ্চয়। রবিবার রাত পর্যন্ত পুলিশ ওই বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার