সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ARREST : গ্রেপ্তার চার নকল আয়কর আধিকারিক, আটক গাড়ি

Sumit | ২৪ নভেম্বর ২০২৩ ১৭ : ১৫Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : শ্রীরামপুরে নকল আয়কর আধিকারিক পরিচয় দিয়ে লুটপাটের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোড এলাকায়। একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দেয় কয়েকজন। তল্লাশির নামে দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে চারজন। দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে নিয়ে কিছুটা দূরে গিয়ে দিল্লি রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয়। ঘটনার পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে নকল আয়কর হানায় ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়। শ্রীরামপুর থানার পুলিশ বুধবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে একটি বোলেরো গাড়ি ও তার চালককে গ্রেপ্তার করে আদালতে পেশ করে হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা অভিযুক্তদের খোঁজ পায়। বৃহস্পতিবার রাতে কলকাতার কসবা থানা এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত চার নকল আয়কর আধিকারিককে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। অভিযুক্ত চারজন সাগর কাপ্তে, প্রশান্ত মুলিক, দাত্তা বাঙেল এবং চেতন প্রকাশ। পুলিশ সূত্রে জানা গেছে সাগর কাপ্তে কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা। কলকাতার বিভিন্ন জায়গায় ছিল তার আস্তানা। আগে সোনা গালাই এর কাজের সঙ্গে যুক্ত ছিল। মূলত মহারাষ্ট্রের যারা এই কাজে যুক্ত তাদের সকলকেই চিনত সাগর। বদসঙ্গ আর নেশায় আক্রান্ত সাগর টাকার প্রয়োজনে পরিচিত সেই সব লোককেই টার্গেট করতে শুরু করে। এর আগে একাধিক জায়গায় একই কায়দায় লুট করেছে সে। মাস খানেক আগে বটতলা থানা এলাকাতেও একই ধরনের অপরাধ সংগঠিত করে পালিয়ে যায়। সাগর জানত সোনা গলানোর কারবারে কিছু অস্বচ্ছতা থাকে। চুরি ডাকাতি হলে পুলিশে অভিযোগ হবে না। সেই সুযোগকে কাজে লাগাত। তবে এবারে পুলিশের তৎপরতায় ধরা পরে যায়। এখনও এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। লুট করা টাকা এবং সোনা উদ্ধারের লক্ষে এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া