শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০২ অক্টোবর ২০২৪ ১৭ : ১৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতিদের আক্রমণে নিহত লরি মালিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায়। নিহতের নাম শান্তি মন্ডল। খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোঁতশাল অঞ্চলে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরি থেকে বেশ কিছুদিন ধরে নিয়মিত টাকা চুরি হচ্ছিল। কিছুতেই কিনারা করা যাচ্ছিল না। চুরির ঘটনায় বিরক্ত হয়ে মঙ্গলবার রাতে চোর ধরার উদ্দেশ্যে ওঁত পেতে ছিলেন শান্তি মন্ডল। রাত আড়াইটার সময় ধানক্ষেতে কিছু লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পিছু ধাওয়া করে শান্তি মন্ডল তাদের ধরার চেষ্টা করেন। তখনই দুষ্কৃতিরা তাঁকে আক্রমণ করে। ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শান্তি মন্ডলের দাদা মিঠু মন্ডল জানিয়েছেন, আমার ভাই শুধুমাত্র চোরদের ধরতে গিয়েছিল, আর তার জন্য তাঁকে জীবন দিতে হলো। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।"
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধীদের ধরতে তল্লাশি শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্রে খবর, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার