বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এরাই যেন দেবী দুর্গা। বন্যা বিধ্বস্ত এলাকায় ডিঙি নৌকা বা ডোঙা চালিয়ে পৌঁছে যাচ্ছেন জলে প্রায় ডুবে যাওয়া এক একটি পরিবারের কাছে। খবর নিচ্ছেন তাঁদের স্বাস্থ্যের। দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। আবার সেই রিপোর্ট পৌঁছে দিচ্ছেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই কর্মীরা পরিচিত 'আশা কর্মী' নামে। স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করেন এঁরা।
মালদার বন্যা কবলিত এলাগুলিতে গেলে দেখা যাবে কীরকম বিপদের ঝুঁকি নিয়ে এই আশা কর্মীরা কাজ করে যাচ্ছেন! অথচ বেতন যে বিরাট কিছু সেটাও কিন্তু নয়। মাসিক একটা বেতন ছাড়া ফিল্ড ওয়ার্ক করার জন্য একটা আলাদা ভাতার ব্যবস্থা করা আছে। এর ওপরেই নির্ভর করে থাকেন এঁরা। বন্যা শুরু হওয়ার পর থেকেই জলবাহিত রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে বা বন্যা কবলিত এলাকায় গর্ভবতী মায়েরা কেমন আছেন বা স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের জন্য প্রয়োজনীয় যা যা পরামর্শ তাঁরা সারাবছরই দিয়ে থাকেন তার সবকিছুই এঁরা পৌঁছে দিয়ে আসছেন জল ঠেঙিয়ে।
জীবনের ঝুঁকি নিয়ে কখনও নিজেরাই ডোঙা বা ডিঙি নৌকা চালিয়ে আবার কখনও ভেঙে যাওয়া রাস্তায় বালির বস্তার ওপর দিয়ে হেঁটে গিয়ে পৌঁছে যাচ্ছেন এঁরা। মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের এই আশা কর্মীদের কুর্ণিশ জানাচ্ছেন এলাকাবাসী। পরিস্থিতি ব্যাখ্যায় আশাকর্মী সুমিত্রা রাণী মণ্ডল বলেন, 'এবারের জল খুব বেশি। খুবই কষ্ট করে এলাকায় এলাকায় পৌঁছতে হচ্ছে। অনেক সময় নৌকা না পেলে ডোঙা চালিয়েও পৌঁছতে হচ্ছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার