শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মালদার মানিকচকের ভাঙন ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা। ভুতনী চরের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষের বেশী বাসিন্দা দেড় মাস ধরে গঙ্গার জলে প্লাবিত হয়ে রয়েছেন। জলে ইতিমধ্যে নয়জন তলিয়ে গিয়েছে বলে খবর সূত্রের। এই পরিস্থিতির পর, গঙ্গার জলস্তর আরও বাড়তে পারে, এমনই সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে।
সকাল থেকে প্রশাসনর পক্ষ থেকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এলাকাবাসীকে সর্তক করার জন্য মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সামাজিক মাধ্যমে সাবধান ও সর্তক থাকার বার্তা দিয়েছেন। পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে বলে জানান তিনি। প্রশাসন সজাগ রয়েছে। তবুও গঙ্গার অববাহিকা দিয়ে ২৬লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে। ফলে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাবে। তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরী থাকার আবেদন জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর রাতে পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেই খবর সূত্রের।
এলাকার বাসিন্দা শিবু মণ্ডল জানান, 'পরিস্থিতি ভালো নেই। এলাকার একতলা বাড়ি জলের তলায়। দুইদিন আগে পাট ছাড়াতে গিয়ে আমার ভাই জলে তলিয়ে যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে জলবৃদ্ধির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। শুখা মরসুমে কাজ করলে পরিস্থিতি এমন হত না। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে নদীপাড় না বাঁধলে সমস্যা সমাধান হবে না।'
পাশাপাশি এলাকা ছেড়ে বাসিন্দা অন্যত্র সরে যাচ্ছেন। এলাকার বাসিন্দা মনোজ মহালদার জানান, 'নিজেরাই এলাকা ছাড়ছি।' আরও এক গ্রামবাসী আজাদ আলী বলেন, 'জল বাড়ছে। পরিস্থিতি ভাল নেই। তাই এলাকা ছাড়ছি।'
এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি বলেন, '৫৬বছর পর নেপাল বিহার সীমান্তের কোশি ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গের ডিভিসি অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন ব্যারেজের গেট খুলে বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ত্রানের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা বাড়িতে ত্রান দিয়েছেন। কোনও মানুষকে বঞ্চিত করা হয়নি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার