সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | EDUCATION : ছড়ার মাধ্যমে অভিনব পন্থায় রসায়ন শাস্ত্রের পাঠ পড়ান আইআইটি খড়গপুরের এই প্রাক্তনী

Sumit | ২৩ নভেম্বর ২০২৩ ১৬ : ১৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দার বড়মোহনপুর হাই স্কুলের রসায়নের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক বঙ্কিম বিহারী মাইতি কবিতার মাধ্যমে অত্যন্ত সহজ ভাবে জটিল রসায়নকে ছাত্র-ছাত্রীদের কাছে উপস্থাপন করে আসছেন প্রায় দুই দশক ধরে। বঙ্কিম বাবু খড়গপুর আইআইটি’র প্রাক্তনী। তিনি ১৯৭০ সালে রসায়নে মাস্টার্স করেন জগৎ বিখ্যাত এই প্রতিষ্ঠান থেকে। তারপর থেকেই তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কবিতার মাধ্যমে রসায়ন শিক্ষা প্রদানে সচেষ্ট হন। পেয়েছিলেন বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু মাতৃভূমির জন্য কিছু করার তাগিদে ছেড়ে যাননি জন্মস্থান। তিনি ১৯৬৫ সালে শিক্ষকতায় যোগদান করেন। ৩৯ বছর শিক্ষকতা করার পর অবসর গ্রহণ করেন ২০০৪ সালে। আজও তিনি একই ভাবে কবিতার মাধ্যমে রসায়নকে আগামী প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছেন। তৈরি করেছেন বহু নাম করা রসায়নবিদ। তার ছাত্র-ছাত্রীরা এখন দেশে ও বিদেশে বহু নাম করা প্রতিষ্ঠানে হয় কর্মরত অথবা গবেষণারত। বঙ্কিম বাবুর বয়স এখন ৮০। তিন বছর আগে গ্লুকোমার কারণে ডান চোখে হারিয়েছেন দৃষ্টিশক্তি, তিন মাস হল বুকে বসেছে পেসমেকার। তবে তাতেও কুছ পরোয়া নেহি। অনলাইন ও অফলাইনে চলছে তার অভিনব পদ্ধতিতে রসায়ন শিক্ষা ক্লাস। শুনলে অবাক হবেন, সম্পূর্ণ বিনামূল্যেই চলছে এই শিক্ষা প্রদান। এই বয়সে শারীরিক অসুস্থতা থাকা সত্বেও এখনও জনা দশেক ছাত্র তার বাড়িতে এসে নিয়মিত নেয় রসায়ন চর্চার পাঠ। শিক্ষক মহাশয়ের সাথে সমস্বরে তাই ছাত্ররাও বলে চলেছেন ‘গ্যাটারম্যান, উলম্যান সবে হল হার, আম্রপালি, নাইট্রাইট কবে হবে তার।’ তার এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়ে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের তরফে প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রোফেসর ভি কে তিওয়ারি বিশেষ মানপত্র দিয়ে সম্মান জানিয়েছে। শিক্ষকতার পাশাপাশি এলাকায় তিনি বিশিষ্ট কবি, নট ও নাট্যকার হিসেবেও বহুল পরিচিত।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া