শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বর্ধমানে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

Sumit | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ০৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ারের ভূমিকা। এবার শ্লীলতাহানির অভিযোগে একজন  সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করলো পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম রহমতুল্লা শেখ । আউশগ্রামের নৃপতিগ্রামে তাঁর বাড়ি। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

 

এলাকার এক বধূ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ঘটনার জেরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভের আঁচ লক্ষ্য করা গিয়েছে বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের নৃপতিগ্রামে দুটি পরিবারের মধ্যে ঝামেলার জেরে গ্রামের কয়েকজন মিলে সালিশিসভা বসিয়েছিলেন। গ্রামেরই বাসিন্দা সিভিক ভলান্টিয়ার রহমতুল্লাহ শেখ সেই খবর পেয়ে তাদের জানিয়ে দেন  পুলিশের নির্দেশ অনুযায়ী এরকম কোনও সালিশিসভা বসানো যাবে না। এরপর রহমতুল্লা চলে যান।  তারপর তিনি গ্রামের আরেকটি জায়গায় নজরদারির কাজে যান। 

 

ওইদিন রাতে স্থানীয় এলাকার আদিবাসী সম্প্রদায়ের বছর ত্রিশের এক বধূ আউশগ্রাম থানায়  রহমতুল্লা শেখের বিরুদ্ধে অভিযোগ জানায়। তাঁর অভিযোগ, রহমতুল্লা শেখ আগে থেকেই তার ওপর কুনজর দিত। শুক্রবার তাঁর বাড়িতে কেউ ছিলেন না। বধূ উঠানে তক্তার ওপর শুয়ে ছিলেন। সেইসময় একা থাকার সুযোগে রহমতুল্লা তাঁর শ্লীলতাহানি করে বলে মহিলার দাবি। 


এই ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। যদিও ধৃতের দাবি, ওই পাড়ায় বেআইনি চোলাইমদের কারবার চলে। নিষেধ করায় বচসা হয়। এরপর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। 

 

বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, মহিলা থানায় শ্লীলতাহানির অভিযোগ করায় পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে ও মামলা রুজু করেছে। গোটা ঘটনার তদন্ত চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া