বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ২৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ করে বিকল হয়ে গেল ট্রেনের ইঞ্জিন। ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদে।
শুক্রবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা ট্রেনটি যাত্রা শুরু করে প্রতিদিনের মতোই। মুর্শিদাবাদের আহিরণ ব্রিজের আগে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ট্রেন। জানা গিয়েছে, ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল সেটির। অনেকক্ষণ পরে ফারাক্কার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে ট্রেনটি যথাসময়েই ছেড়েছিল। এরপর জঙ্গিপুর রোড স্টেশনে সময়ের কিছুক্ষণ আগেই ট্রেনটি পৌঁছে যায়। ফলে ট্রেনটি মুর্শিদাবাদের ওই স্টেশনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর জঙ্গিপুর রোড স্টেশন ছাড়িয়ে ট্রেনটি যখন আহিরণ হল্ট থেকে সুজনিপাড়া হল্ট স্টেশনের দিকে যেতে শুরু করে সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎই ট্রেনের গতি কমতে শুরু করে। এরপর একসময় ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেওয়াতে চালক বহু চেষ্টা করেও সেটিকে চালু করতে পারেননি। পরে ঘটনার খবর পেয়ে ফারাক্কার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়।
সামিউল হক নামে এক ভুক্তভোগী যাত্রী জানিয়েছেন, তিস্তা-তোর্সা ট্রেন ধরে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সময়ে শিয়ালদহ থেকে ছাড়লেও ট্রেন থেমে যায় মাঝপথে। প্রথমে মনে হয়েছিল সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেনের গতি কমেছে। একসময় ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। পরে জানা যায়, ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে। ট্রেনটি আহিরণ হল্ট এবং সুজনীপাড়া হল্ট স্টেশনের মাঝখানে প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়েছিল। অনেকেই উপায়ান্তর না দেখে ট্রেন থেকে নেমে পড়ে লাইন ধরে হাঁটতে শুরু করে দেন।
যাত্রীরা রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভারতীয় রেলে রক্ষণাবেক্ষন প্রায় শূন্যে এসে পৌঁছেছে। তার ফলে এই ধরণের ঘটনা বারবার ঘটছে এবং সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছেন। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে ফারাক্কার খোদাবন্তপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি মালগাড়ি বেশ কিছু বগি ইঞ্জিন থেকে ছিন্ন হয়ে যায়। সেই সময়ও রেলের বিরুদ্ধে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার