শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাপের শাস্তি পেয়েছি, অনুব্রতর গলায় অনুশোচনার সুর

Kaushik Roy | ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৩ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ঈশ্বরের কাছে এমন কিছু পাপ করেছি যে তার শাস্তি পেয়েছি। জামিনে জেলমুক্তির পর প্রথম সাংবাদিক সম্মেলনে একথা বললেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরের দলীয় কার্যালয়ে বসে তিনি বলেন, 'আমার মেয়ে সাধারণ বাড়ির মেয়ে। কোনও নেতা নেত্রী নয়। তাও জেল খাটতে হল। ঈশ্বরের কাছে এমন কিছু পাপ বা অন্যায় করেছি যে তার শাস্তি পেয়েছি।' 

 

আগামীদিনে বীরভূমের রাজনীতি এবং সে প্রসঙ্গে নিজের এবং দলের অন্যদের ভুমিকা কী হবে সেবিষয়ে তিনি বলেন, 'সবাই মিলে একসঙ্গে চলব।' তাঁর কথায়, 'যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেভাবে চলতে হবে।' কটাক্ষ করে তিনি বলেন, কয়েকজনকে খুঁচিয়ে দিল আর দুটো বাইট দিয়ে দিল তাতে কোনও লাভ নেই।' 

 

কয়েকদিন পরেই কলকাতায় চিকিৎসার জন্য আসবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি দেখা করবেন কিনা জানতে চাওয়া হলে অনুব্রত বলেন, দেখা করা উচিত বলে তিনি মনে করেন। তবে তাঁকে যে আবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে এদিন সেই বিষয়টি স্পষ্ট করে অনুব্রত বলেন, 'কালীপূজার পরেই ব্লকে ব্লকে সভা করব।' 

 

বীরভূম তৃণমূলের একটি সূত্র জানায়, খুব ভেবেচিন্তেই পদক্ষেপ নিচ্ছেন অনুব্রত। গত দু'বছর বীরভূমের বাইরে ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে জেলাজুড়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। সেই সমীকরণকে সরল‌ করে ধীরে ধীরে গোটা সংগঠনের রাশ ধরতে কিছুটা সময় লাগবে। ফলে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না নিয়ে ভেবেচিন্তে মেপে মেপে পদক্ষেপ করবেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া