শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৩৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আবারও জল ছাড়ল ডিভিসি। বুধবার থেকে অঝোর ধারায় ভিজছে বাংলা। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারি বৃষ্টি এবং কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারি বৃষ্টি চলবে আগামিকাল, শুক্রবার পর্যন্ত। এই পরিস্থিতিতে ডিভিসি আরও জল ছাড়ায় দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সকালে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে আরও জল ছাড়া হয়েছে। সকাল ৮টার পর দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৬ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ১০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মুষলধারে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জলস্তর বিপজ্জনকভাবে বাড়তে পারে। বন্যা পরিস্থিতির মধ্যে পূর্ব মেদিনীপুরে ভোগান্তি আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে নিম্নচাপের বৃষ্টির পর ডিভিসির জল ছাড়ায় একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ম্যান মেড বন্যা নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিভিসির জল ছাড়া নিয়ে চিঠি লিখেছিলেন তিনি। পুজোর মুখে একনাগাড়ে ডিভিসি জল ছাড়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যেই চাষের জমি জলের তলায়। জল জমেছে নিচু এলাকাতেও। ডিভিসির জল ছাড়ার কারণে আবারও প্লাবিত হতে পারে বহু জেলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার