বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আমবাড়ি চা বাগানে ফের খাঁচায় বন্দি হল চিতাবাঘ, তবে নজরে রয়েছে আরও একটি

Sumit | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ১৭Sumit Chakraborty

অতীশ সেন, ডুয়ার্স : বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলার আমবাড়ি চা বাগানে। বিগত ৯ সেপ্টেম্বর এই চা বাগানেই বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ার পরও খাঁচা ভেঙে পালিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। ঘটনার পর চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপরই বনদপ্তরের পক্ষ থেকে বাগানের ২৬ নম্বর সেকশানে নতুন আরেকটি খাঁচা পাতা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর ছাগল টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। তবে বনদপ্তরের সূত্রে খবর, খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া চিতাবাঘটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ। এদিন বন্দি হওয়া চিতাবাঘটি সেটি নয়। ফলে শ্রমিকদের আতঙ্ক সহজে কাটছে না।

 

জানা গিয়েছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই চিতাবাঘ উপদ্রুত। বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। রাত হলে গবাদি পশু, হাঁস, মুরগির লোভে গৃহস্থের বাড়িতেও চিতাবাঘ হানা দেয়। বাগানে কাজ করা বা চা পাতা তোলার সময়েও আমবাড়ি সহ আশেপাশেই সমস্ত চা বাগানেই কর্মরত শ্রমিকদের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। এর থেকে বাঁচতে বনদপ্তরের পক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। তবে লোকালয়ের কাছাকাছি এলাকায় চিতাবাঘ দেখা গেলে দুর্ঘটনা এড়াতে চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানালে, বনদপ্তর সেই ব্যবস্থা করে।

 

খাঁচার রক্ষণাবেক্ষণ ও টোপ লাগানোর দায়িত্ব স্থানীয়দের উপরেই দেওয়া হয়। বিগত দিনে এই বাগানে খাঁচায় ধরা পড়া চিতাবাঘ দেখতে ভিড় জমানো জনতার সামনে পুরাতন খাঁচার জং ধরা দরজা ভেঙে চিতাবাঘের পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ঘটনায় একজন আহতও হয়েছিল। এর পরই বনদপ্তর আরেকটি ভাল খাঁচা বাগানে লাগিয়েছিল। এই খাঁচাতেই বুধবার সকালে চিতাবাঘটি ধরা পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

 

বনদপ্তরের সূত্রে খবর, এদিন ধরা পড়া চিতাবাঘটি সুস্থ থাকায় দুপুরে সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বাগানে এখনও ঘুরে বেড়ানো অন্যান্য চিতাবাঘগুলিকে ধরতে আবারও খাঁচা পাতা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া