শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অনুব্রত মণ্ডলের ডাক পেলেন বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার দেখা করতে গিয়ে দরজা থেকেই ফিরে যেতে হয়েছিল তাঁকে এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। বুধবার অনুব্রতর তরফে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে বীরভূম তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
এ বিষয়ে সরাসরি কিছু না বললেও চন্দ্রনাথ সিনহা বলেন, 'হ্যাঁ, আজ আমি যাব। দলীয় অফিসে তো যেতেই হবে।' জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটায় বোলপুরের তৃণমূল কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করবেন অনুব্রত। যদিও সিউড়ির বিধায়ককে ডাকা হয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
বীরভূমে বাম বিরোধী রাজনীতিতে অনুব্রত ও চন্দ্রনাথ যথেষ্টই পুরনো জুটি। জেলা রাজনীতিতে অনুব্রতর বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শরিক তিনি। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর দু'জনের সম্পর্কে কিছুটা ফাটল ধরে।
যার প্রমাণ পাওয়া যায় মঙ্গলবার অনুব্রতর বাড়ি ফেরার পর। দরজা পর্যন্ত গিয়েও অনুব্রতর ঘরে ঢুকতে পারেননি চন্দ্রনাথ। জানা গিয়েছে, কিছুটা মান অভিমান থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সূত্র অনুযায়ী খবর, চন্দ্রনাথ নিজেও অনুব্রতর এই ব্যবহারে অপমানিত বোধ করার পাশাপাশি দুঃখ পান। ঘনিষ্ঠ মহলে সে কথা গোপন করেননি বলেও খবর। কিছুটা বিমর্ষ হয়ে পড়েন তিনি।
কিন্তু বুধবার ফের অনুব্রতর ডাক আসার পরেই তিনি আবার আগের মেজাজে ফিরে আসেন। এখন দেখার বিষয় দু'জনের মধ্যে কী কী কথা হয়। অন্যদিকে এদিন অনুব্রতর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর জ্যোতিষী সুজিত দে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার