শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৫৬Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : ২০ শতাংশ বোনাসের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বানারহাটে জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন চা শ্রমিকেরা। চালসায় সকালে ২ ঘন্টা ফ্যাক্টরির গেটে বিক্ষোভ দেখালেন বাতাবাড়ি চা বাগানের শ্রমিকেরা। ৫ম দফার দ্বিপাক্ষিক বৈঠকে তরাই-ডুয়ার্সের চা বাগান গুলির শ্রমিকদের পূজার বোনাস এবার ১৬ শতাংশ ঘোষিত হয়।
এরপর থেকেই বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা ২০ শতাংশ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার বানারহাট ব্লকের গুডরিক গোষ্ঠীর গ্যান্দ্রাপাড়া চা বাগানের শ্রমিকেরা বানারহাট এল.আর.পি মোড়ে পৌঁছে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তারা সোমবার সকালে এক বেলা কাজের পর এই দাবীতেই ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে দীর্ঘ সময় বিক্ষোভ দেখিয়েছিলেন। পাশাপাশি মেটেলি ব্লকের টাটা গোষ্ঠীর বাতাবাড়ি চা বাগানের শ্রমিকেরা মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে ২০ শতাংশ বোনাসের দাবিতে ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে দীর্ঘ সময় বিক্ষোভ দেখান।
দুটি চা বাগানের শ্রমিকদের বক্তব্য - গত বছর চা'য়ের উৎপাদন যথেষ্ট ভালো হয়েছিল। তা সত্বেও তাদের বঞ্চিত করে কম বোনাস দেওয়া হচ্ছে। শ্রমিকদের অভিযোগ - সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের বেশিরভাগ নেতৃত্বই চা বাগানের অধিবাসী, শ্রমিক কিম্বা কর্মী নন। তারা রাজনীতি কিম্বা ভিন্ন পেশায় জড়িত শহরের মানুষ। এরা শ্রমিকদের প্রতিনিধি হয়ে বৈঠক গিয়ে শ্রমিকদের অন্ধকারে রেখে কম বোনাস মেনে নিচ্ছে।
সাধারণ শ্রমিকদের দাবি বৈঠকে রাখার কোনও উপায় নেই। ফলে এমন চুক্তি তাঁরা মানবেন না। যদিও বোনাস চুক্তির পরই সোমবার রাতেই গ্যান্দ্রাপাড়া চা বাগানের অধিকাংশ শ্রমিকের বোনাস তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গিয়েছে বলে বাগান পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছেন। বিকেল ৫টা নাগাদ গ্যান্দ্রাপাড়া চা বাগানের শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বুধবার তারা আবারও অবরোধ করবেন বলে জানিয়েছেন। বাতাবাড়ি চা বাগানের শ্রমিকেরা সকালে দুই ঘন্টা বিক্ষোভ দেখানোর পর চা বাগানের ম্যানেজার গেটের কাছে এসে বিক্ষোভরত শ্রমিকদের কাজে যোগদান দেওয়ার কথা বললেও, শ্রমিকরা তা মানতে চাননি। বাগানের শ্রমিকরা জানান, ২০ শতাংশ বোনাস না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবেন না ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার