রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গুড় বাতাসা থেকে শুঁটিয়ে লাল করে দেব, পরিচিত 'জুনিয়র অনুব্রত' নামে, মঙ্গলে ঘুরে গেলেন 'গুরু'র বাড়ি

Riya Patra | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ২৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে হাতে খড়ি!সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের হাবভাব থেকে কথা বলার কায়দা, পুরোটাই নকল করেছেন তিনি। যা আকর্ষণীয় হয়েছে বহু মানুষের কাছে। নেটিজেনদের মনে সাড়া ফেলেছিল তাঁর ভিডিও। এমনকী নিজের বলা 'গুড় বাতাসা বা চড়াম চড়াম'-এর মতো জনপ্রিয় ডায়লগের এরকম নিখুঁত নকল শুনে অনুব্রতও হাসি সামাল দিতে পারতেন না। এভাবেই লালমাটির বীরভূমে সাজিদ খান লোকের কাছে 'নকল অনুব্রত' বা 'জুনিয়র অনুব্রত' বলে পরিচিত ছিলেন। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপের নেতাকে তিনি 'গুরু' বলে মানতেন। 

কিন্তু মাঝে হয়েছে অনেক পরিবর্তন। দীর্ঘ প্রায় দুই বছরের বেশি সময় তিহাড়ে জেলবন্দি ছিলেন অনুব্রত। তাই এতদিন সাজিদ মুকুল রায় বা মদন মিত্রকে নকল করতেন। কিন্তু বীরভূমের বাসিন্দারা মনে করেন, অনুব্রতকে নকল করে সাজিদ যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন ততটা অন্য কোনও নেতাকে নকল করে তিনি পাননি। 

কিন্তু দু'বছর ধরে অনুব্রত জেলবন্দি। সেজন্য তাঁর নিত্য নতুন জনপ্রিয় ডায়লগও আর শোনা যায় না। ফলে সেই ডায়লগ-এর নকল করাও হয়ে  ওঠেনি সাজিদের। তাই এতদিন  ধরে. তাঁর  ভরসা ছিল মুকুল,মদনরা।  মদন মিত্রের 'কচি আম'ও তিনি নকল করেছিলেন। 

মঙ্গলবার বাড়ি ফিরেছেন অনুব্রত। তাই নিজে সাজেদ এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। সাজিদের কথায়, ' আজ গুরু বাড়ি ফিরেছেন তাই দেখা করতে এসেছি।' 

সকাল থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য তাঁর শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের নেতারা লম্বা লাইন দিয়েছিলেন। সেই লাইনেই ছিলেন সাজেদ। কিন্তু ক্লান্ত অনুব্রত  বাড়িতে বিশ্রাম করছেন। আর সেজন্যই তাঁর সঙ্গে দেখা হয়ে উঠল না সাজিদের। দেখা না হওয়ার কারণে মনে কিছুটা দুঃখ থাকলেও দাদা বাড়ি ফিরেছে বলে দুঃখের মাঝেও আনন্দে হাসলেন বীরভূমের নকল অনুব্রত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া