রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

three arrest in murshidabad

রাজ্য | বাড়ির আসবাবপত্র বিক্রি করতে চাই, পুলিশকর্তার নামে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে টাকা আত্মসাৎ 

Rajat Bose | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২ : ১৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ জঙ্গিপুর পুলিশ জেলার এক ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নামে একটি জনপ্রিয় সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হলেন ওড়িশার তিন যুবক। ওই যুবকদের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সোমবার জানান, ‘‌২০২৩ সালের আগস্ট মাসে জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ কর্তার নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। এরপর জালিয়াতি করে দু’‌দফায় মোট ৪০ হাজার টাকা আত্মসাৎ করে নেন কয়েকজন ব্যক্তি।’‌ 


সূত্রের খবর, ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পুলিশ আধিকারিকের পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। যাওয়ার আগে নিজের বাড়ির দামি আসবাবপত্র বিক্রি করে দিয়ে যেতে চান। ‘‌পুলিশকর্তার’‌ ব্যবহৃত দামি আসবাবপত্র খুব কম দামে কেনার সুযোগ পেয়ে এক ব্যক্তি টাকা পাঠিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর ‘‌অনলাইনে’‌ ওই ব্যক্তিকে ‘‌পুলিশকর্তার’‌ বাড়ির আসবাবপত্রের কিছু ছবিও দেখানো হয়েছিল। 


পুলিশ সুপার বলেন, ‘‌ঘটনার কথা জানার পরই জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম টিম তদন্ত শুরু করে এবং বেশ কিছুদিন পর আমরা জানতে পারি ওড়িশার কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। গত এক বছরে বেশ কয়েকবার ওড়িশাতে ‘‌রেড’‌ করা হলেও অভিযুক্তদের ধরা যায়নি। গত ২০ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।’‌ 


আনন্দ রায় বলেন, ‘‌ধৃত ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনের সিম কার্ড এবং যে ফোনটি ব্যবহার করে এই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া